খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

জাতীয় ছাত্রশক্তি কক্সবাজার সরকারি কলেজ শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

কক্সবাজার প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির ‘কক্সবাজার সরকারি কলেজ’ শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে। ১২ মে মঙ্গলবার সংগঠনের কক্সবাজার জেলা কমিটি আগামী ১ বছরের জন্য এ শাখা অনুমোদন দেন। অনুমোদিত কমিটিতে রুবায়েত মোহাম্মদ আদেল কে আহবায়ক, ইরতেজা মোহাম্মদ তানহা কে সদস্য সচিব এবং নুরুল ইসলাম নুরু কে মুখ্য সংগঠক নির্বাচিত করা হয়। অনুমোদিত কমিটির আহবায়ক আদেল ও সদস্য সচিব তানহা- এ দু’জনই হচ্ছেন ঈদগাঁওর পরিচিত মুখ। আর মুখ্য সংগঠক নুরু হচ্ছেন রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের বাসিন্দা।অনুমোদন সংক্রান্ত পত্রে স্বাক্ষর করেছেন জাতীয় ছাত্রশক্তির কক্সবাজার জেলা আহ্বায়ক এস, এম আতহার সাকিফ, কক্সবাজার কমিটির সদস্য সচিব যায়েদ বিন আমান এবং কক্সবাজার জেলার মুখ্য সংগঠক আশফিক রহমান।শিক্ষা, ঐক্য এবং মুক্তি- স্লোগানে দীর্ঘদিন যাবত এ ছাত্র সংগঠনটি জেলার এ ঐতিহ্যবাহী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সমাজের অধিকার ও দাবি-দাওয়া আদায়ের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছে ।অনুমোদিত কমিটির আহবায়ক রুবায়েত আদেল জানান, ক্যাম্পাসে ছাত্র রাজনীতির নতুন ধারা বিনির্মাণ, সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ সুরক্ষা, অন্যান্য ছাত্র সংগঠনের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা, কলেজে শিক্ষার বিদ্যমান সুষ্ঠু পরিবেশ অক্ষুন্ন রাখা এবং ছাত্রদের অধিকার আদায়ে অনন্য ভুমিকা পালনে সচেষ্ট থাকবে।

May 12, 2026
জাতীয় ছাত্রশক্তি কক্সবাজার সরকারি কলেজ শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT