খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

নওয়াপাড়ায় সকাল-সন্ধ্যা হরতাল, যশোর-খুলনা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক: যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ার ব্যবসায়ী আনিসুর রহমান হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বুধবার (১৩ মে) সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে। হরতালের কারণে যশোর-খুলনা মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।এদিন সকাল সাড়ে ৬টা থেকে অভয়নগর উপজেলার বিভিন্ন স্থানে হরতালের সমর্থন কর্মসূচি শুরু হয়। এসময় যশোর-খুলনা মহাসড়কের নূরবাগ এলাকায় সড়ক ইট, বেঞ্চ ও কাঠসহ বিভিন্ন বস্তু ফেলো ব্যারিকেড সৃষ্টি করা হয়। ফলে খুলনা থেকে যশোরগামী ও যশোর থেকে খুলনাগামী দূরপাল্লার সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দূর দূরান্ত থেকে আসা মানুষ চরম দুর্ভোগে পড়ে।নওয়াপাড়া বাজারে সকাল ৭টার দিকে হরতালের সমর্থনে একটি মিছিল বের হয়। ব্যবসায়ীসহ স্থানীয় বিভিন্ন সেক্টরের মানুষ এ মিছিলে অংশ নেয়। তেব এখন পর্যন্ত কোমো ধরনের ভাঙচুর, প্রিকটিং কিংবা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।স্থানীয়রা জানান, ব্যবসায়ী আনিসুর রহমান হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ হরতাল কর্মসূচি পালিত হচ্ছে।এদিক, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। নওয়াপাড়া বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

May 13, 2026
নওয়াপাড়ায় সকাল-সন্ধ্যা হরতাল, যশোর-খুলনা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT