খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

দিঘলিয়ায় গভীর রাতে দুঃসাহসিক ডাকাতি: স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনা জেলার দিঘলিয়া উপজেলার লাখোহাটি গ্রামে গভীর রাতে এক বসতবাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। গত বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে গ্রামের বাসিন্দা মুজাফ্ফার মিয়ার পুত্র জসিম মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। লুণ্ঠনকারী মুখোশধারী যুবক দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে।ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, জসিম মিয়া পেশাগত কারণে ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত রয়েছেন। ঘটনার সময় বাড়িতে তার স্ত্রী আছিয়া বেগম ও দুই সন্তান অবস্থান করছিলেন। জসিম মিয়ার শ্বশুর-শাশুড়ি ধান কাটার কাজে বাড়ির বাইরে থাকায় তারা এক প্রকার নিরাপত্তাহীন ছিলেন। গভীর রাতে একই এলাকার আজিবার শরিফের পুত্র তাকলিম শরিফ (২২) মুখ বেঁধে ওই বাড়িতে প্রবেশ করে। অভিযুক্ত যুবক ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে ধারালো অস্ত্রের মুখে আছিয়া বেগমকে জিম্মি করে ফেলে। এ সময় ডাকাত তার নাক-মুখ চেপে ধরে এবং প্রাণনাশের হুমকি দিয়ে আলমারির চাবি ছিনিয়ে নেয়। পরবর্তীতে সে আলমারিতে থাকা প্রায় ২ ভরি ওজনের স্বর্ণালঙ্কার এবং নগদ প্রায় ৫০ হাজার টাকা লুট করে।ভুক্তভোগীরা জানান, প্রায় আধাঘণ্টা ধরে বাড়িতে তাণ্ডব চালিয়ে মালামাল লুটের পর অভিযুক্ত দ্রুত পালিয়ে যায়। যাওয়ার সময় এ ঘটনা কাউকে জানালে সন্তানদের প্রাণনাশের হুমকিও প্রদান করে সে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় বাংলাদেশ পুলিশকে খবর দেওয়া হয় এবং দিঘলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে

May 15, 2026
দিঘলিয়ায় গভীর রাতে দুঃসাহসিক ডাকাতি: স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT