খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ

ডেস্ক রিপোর্ট: রাজনীতিতে ঐতিহাসিক প্রেক্ষাপট ছিল ফারাক্কা লংমার্চ। বাংলাদেশের ন্যায্য পানির দাবিতে ইন্দ্রিরা সরকারের বিরুদ্ধে বাঙালি জাতির ক্ষুব্ধ প্রতিক্রিয়ার জের হিসেবে লাখ জনতার মিছিল। দিনটি ১৯৭৬ সালের ১৬ মে। ন্যাপ প্রধান মওলানা আব্দুল হামিদ খান ভাসানী লংমার্চের নেতৃত্ব দেন। চিৎকার করে লাখো জনতা ভারত বিরোধী স্লোগান দেয়। মজলুম জন নেতা রাজশাহীর কানসার্ট হাইস্কুল মাঠের সমাবেশে বক্তৃতা করেন।

তিনি বলেন, ফারাক্কা আমাদের অভিশাপে পরিণত হয়েছে। ভারত সরকার ফারাক্কা বাঁধ দেওয়ায় বাংলাদেশের অধিকাংশ নদীর নাব্যতা হারায়। ১৯৬১ সালে এ বাধটি নির্মাণ করা হয়।১৯৭৪ সালে ইন্দ্রিরা-মুজিব চুক্তির মাধ্যমে ফারাক্কা বাঁধ চালু হয়। এ বাঁধের ফলে তৎকালীন পূর্ব পাকিস্তান পানি প্রবাহ কমে এবং পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ ও বিহারের কয়েকটি জেলায় বণ্যার প্রকোপ দেখা দেয়। ঐতিহাসিক লংমার্চের মধ্যদিয়ে বাঙালি প্রকাশ্যে ভারত বিরোধী কর্মসূচিতে অংশ নেয়। সেই থেকে দিনটি পালিত হয়ে আসছে।কলকাতা বিশ্ববিদ্যালয় প্রফেসর ড. সুমনা বন্দোপধ্যায় এক প্রবন্ধে ফারাক্কা নদীর বুকে চর পড়েছে বলে উল্লেখ করেছেন। তিনি প্রবন্ধে নেতিবাচক বিষয়গুলো তুলে ধরেন। ফারাক্কা বাঁধের ফলে বাংলাদেশে কপোতাক্ষ নদের মৃত্যু হয়েছে। মহানন্দা, পাগলা ও পুনর্ভবা নদী শুকিয়ে যাচ্ছে। ২০৩০ সালে উত্তরাঞ্চল মরুভূমিতে পরিণত হবে।

May 16, 2026
ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT