খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

রূপসায় চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রনুর গণসংযোগ.

 

মোল্লা জাহাঙ্গীর আলম // আসন্ন রূপসা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা চেয়ারম্যান পদে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ও খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু রূপসায় ব্যাপক গণসংযোগ করেছেন।১৭ মে, রবিবার সকালে তিনি রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের পূর্ব রূপসা ঘাট, ব্যাংকের মোড়, দেবীপুর ও বাগমারাসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে দেখা করেন। এসময় তিনি লিফলেট বিতরণ করেন, ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের খোঁজখবর নেন।গণসংযোগ কালে আতাউর রহমান রনু বলেন, “আমি আধুনিক ও মডেল রূপসা গড়ার অঙ্গীকার নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। বিএনপি সরকার গঠনের পর জনগণের মধ্যে নতুন প্রত্যাশা সৃষ্টি হয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।তিনি আরও বলেন, দল তাকে মনোনয়ন দেবে বলে তিনি আশাবাদী। উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে সরকারের সাথে সমন্বয় করে রূপসার সার্বিক উন্নয়নে কাজ করবেন। তার লক্ষ্য একটি উন্নত, সমৃদ্ধ ও জনবান্ধব রূপসা গড়ে তোলা।এই গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক রেজাউল ইসলাম রেজা, মো. রয়েল, মাসুদ খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান বিপ্লবসহ দলীয় নেতাকর্মীরা। উপস্থিত অন্যান্যদের মধ্যে ছিলেন হাবিব, জাহিদ, লাচ্ছু, তাজমুল, সেলিম, ওহিদ, এনায়েত, আকতার, আইয়ুব, মিলন, আল আমিন, মনি, মাসুম, হারুন, রহিম, ইসমাইল, মাসুদ, ইকবাল হোসেন গুড্ডু, রনি, গোলাম রসুল, হাসানসহ আরও অনেকে।কর্মসূচি শেষে তিনি স্থানীয় ইজিবাইক চালকদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন আয়ূব শেখ এবং সঞ্চালনা করেন আল আমিন মিলন।স্থানীয়দের সাথে মতবিনিময়কালে চালকরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। আতাউর রহমান রনু তাদের আশ্বস্ত করে বলেন, জনগণের পাশে থেকে তাদের সমস্যা সমাধানে কাজ করাই তার মূল লক্ষ্য।রূপসা উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে বিএনপির এই নেতার মাঠপর্যায়ের তৎপরতা ইতোমধ্যে স্থানীয় রাজনীতিতে আলোচনার জন্ম দিয়েছে। দলীয় মনোনয়ন পেলে তিনি বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন বলে জানা গেছে।

May 17, 2026
রূপসায় চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রনুর গণসংযোগ.

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT