খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

কুয়েট ক্যাম্পাস পুলিশ ফাঁড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন ও পুলিশি কার্যক্রমের উদ্বোধন:

নিজস্ব প্রতিবেদক: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাস ও পার্শ্ববর্তী এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে অদ্য ১৮ মে ২০২৬ খ্রি. দুপুর ১২:৩০ ঘটিকায় কুয়েট ক্যাম্পাস পুলিশ ফাঁড়ির (প্রস্তাবিত) ভিত্তিপ্রস্তর স্থাপন ও পুলিশি কার্যক্রমের উদ্বোধন করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডঃ মুহাম্মদ মাছুদ এবং খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মহোদয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পুলিশ ফাঁড়ি/ক্যাম্প স্থাপনের ফলে সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং আশপাশ এলাকার সকলের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত পুলিশি সহায়তা পাওয়া সম্ভব হবে!এ সময় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স ও অতিঃ দায়িত্বে ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বিপিএম-সেবা, পিপিএম (বার), ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) জনাব সুদর্শন কুমার রায় সহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

May 18, 2026
কুয়েট ক্যাম্পাস পুলিশ ফাঁড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন ও পুলিশি কার্যক্রমের উদ্বোধন:

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT