খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সেক্রেটারি জেনারেল এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট: ১৭ মে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার মালয়েশিয়ার কুয়ালালামপুর সংলগ্ন সেমেনিয়াহ এলাকায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। গতকাল রবিবার আল দাউদ অ্যারাবিক রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ সভায় তিনি প্রবাসীদের বিভিন্ন সমস্যা, ভোগান্তি ও প্রত্যাশার কথা মনোযোগ সহকারে শোনেন।সভায় শুরুতেই মিয়া গোলাম পরওয়ার প্রবাসীদের মৌলিক সমস্যা সম্পর্কে জানতে চাইলে উপস্থিত প্রবাসীরা বাংলাদেশ ভিত্তিক প্রতিষ্ঠান এক্সপার্ট সার্ভিস কুয়ালালামপুর (ইএসকেএল) এর পাসপোর্ট সংক্রান্ত কার্যক্রমে অতিরিক্ত অর্থ আদায়, বিদেশে কর্মসংস্থানের জন্য অতিরিক্ত ব্যয়, ভোট কারচুপি, ব্যাংকিং জটিলতা, অবৈধ বাংলাদেশিদের বৈধকরণ, বাংলাদেশ বিমানবন্দরে হয়রানি এবং অন্যান্য নানা দুর্ভোগের বিষয় তুলে ধরেন। প্রবাসীদের বক্তব্যের প্রেক্ষিতে মিয়া গোলাম পরওয়ার এসব অনিয়ম, দুর্নীতি ও হয়রানির প্রতিবাদ জানিয়ে বলেন, প্রবাসীদের উত্থাপিত সমস্যাগুলো বিরোধীদলের পক্ষ থেকে সংসদে জোরালোভাবে উপস্থাপন করা হবে। পাশাপাশি সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণে চাপ প্রয়োগ করা হবে, যাতে প্রবাসী বাংলাদেশিদের দুর্ভোগ লাঘব এবং ন্যায্য অধিকার নিশ্চিত করা যায়। তিনি আরও বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তাদের সম্মান, নিরাপত্তা ও সেবাপ্রাপ্তি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।মালয়েশিয়ান প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা আবু আব্দুল্লাহ বলেন, প্রবাস জীবনে আল্লাহর দাসত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে হালাল রুজির অনুসন্ধান করতে হবে। তিনি বলেন, ‘বাংলাদেশে যে বিষয় হারাম, মালয়েশিয়াতেও তা হারাম। তাই কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।’তিনি আরও বলেন, ‘আমরা সবসময় প্রবাসীদের সুখে-দুঃখে পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব, ইনশাআল্লাহ।’মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন, বিশিষ্ট প্রবাসী নেতা মাহবুবুর রহমান ও জনাব আবুল হাসান জারজিসসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কমিউনিটি ব্যক্তিত্ব ও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি।

May 18, 2026
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সেক্রেটারি জেনারেল এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT