
‘ভূমিসেবা মেলা-২০২৬ এর উদ্বোধন:
অদ্য ১৯ মে ২০২৬ তারিখ সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে এ মেলার উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের মেলার মূল প্রতিপাদ্য হচ্ছে, ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ’।এরই অংশ হিসেবে ভূমি মন্ত্রাণলয়ের সহযোগিতায় বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের আয়োজনে খুলনায় এক বর্নাঢ্য র্যালি ও কোর্ট প্রাঙ্গণে ০৩ দিন ব্যাপি ভূমি সেবা মেলার আয়োজন করা হয়। এ মেলা আয়োজনের মূল উদ্দেশ্য হলো ভূমি সেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্ম ও নাগরিক সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং প্রান্তিক পর্যায়ে সেবাগুলো পৌঁছে দেওয়া।এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ আবদুল্লাহ হারুন, বিভাগীয় কমিশনার, খুলনা, জনাব মোঃ রেজাউল হক, পিপিএম, রেঞ্জ ডিআইজি, খুলনা, জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল), কেএমপি, খুলনা, জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা, পুলিশ সুপার, খুলনা-সহ বিভিন্ন পেশার লোকজন!
