খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

সরকারি কর্মকর্তাদের পদায়ন ও বদলীর নামে প্রতারনা;ডিবি কর্তৃক প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার

ডেস্ক :

স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের পরিচয় ব্যবহার করে কর্মকর্তাদের কাঙ্ক্ষিত ও লোভনীয় স্থানে বদলী এবং পদোন্নতির প্রলোভন দেখিয়ে অবৈধ আর্থিক লেনদেনে জড়িত থাকার অভিযোগে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ।গ্রেফতারকৃতরা হলো— ০১। এম আমিনুর রহমান শান্ত (৪৪) ও ০২। নিলুফা সুলতানা (৫৬)।ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ সূত্রে জানা যায়, গত বুধবার (২০ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সহকারী একান্ত সচিব কামরুল হাসান ডিএমপি কমিশনার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে ডিএমপি পুলিশ কমিশনার মহোদয় ডিবিকে অনুসন্ধানপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন।অভিযোগে উল্লেখ করা হয়, এক জনৈক ব্যক্তি তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ হতে বিভিন্ন মন্ত্রণালয়ের পরিচয় ব্যবহার করে কর্মকর্তাদের বদলী, পদোন্নতি প্রদান করতে পারবে মর্মে মন্ত্রণালয়ে কর্মরত কর্মকর্তাদের ফোন করে আসছে। উক্ত ব্যক্তি মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের পদায়নের বিষয়ে অবৈধভাবে আর্থিক লেনদেনের জন্য যোগাযোগ করেছে মর্মে গোপন তথ্যে জানা যায়। এছাড়াও, উক্ত ব্যক্তি মন্ত্রণালয়ের অধীনে যেকোন কার্যক্রম করার সক্ষমতা রয়েছে বলে হোয়াটস অ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করে।এ অভিযোগের প্রেক্ষিতে ডিবি-সাইবার এন্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিম গোপন অনুসন্ধান শুরু করে। অনুসন্ধানের ভিত্তিতে বুধবার (২০ মে) রাত আনুমানিক ০৯:৩৫ ঘটিকায় হাতিরঝিল থানাধীন পশ্চিম রামপুরার একটি বাসায় অভিযান পরিচালনা করে মূল হোতা এম আমিনুর রহমান শান্তকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ও সিম জব্দ করা হয়।পরবর্তীতে গ্রেফতারকৃত ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এছাড়াও গ্রেফতাকৃতের হোয়াটসঅ্যাপ মেসেজ এনালাইসিস করে উক্ত চক্রের আরো একজন সদস্যের তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চক্রের সাথে জড়িত আরেক সদস্য নিলুফা সুলতানা (৫৬) (ব্যক্তিগত কর্মকর্তা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়)-কে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রমনা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।উক্ত চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

May 22, 2026
সরকারি কর্মকর্তাদের পদায়ন ও বদলীর নামে প্রতারনা;ডিবি কর্তৃক প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT