খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

কেশবপুরে সাবেক কাউন্সিলর বাবু’র ঈদ সামগ্রী বিতরণ

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি 

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে যশোরের কেশবপুর পৌরসভার ৪নং ওয়ার্ড আলতাপোল এলাকার সাড়ে আটশো পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন সাবেক কাউন্সিলর আফজাল হোসেন বাবু। শনিবার (২৩ মে-২৬) সকাল থেকে বিকেল পর্যন্ত পৌর শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ঈদ সামগ্রী বিতরণ করেন। ধনী-গরিবের ভেদাভেদ ভুলে নিজস্ব অর্থায়নে ওয়ার্ডের প্রতিটি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করায় এলাকার সর্বস্তরের জনগণের বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি। জানা গেছে, সকল স্তরের মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে মানবিক দৃষ্টিকোণ থেকে শনিবার সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত পৌর শহরের থানা মোড়, শান্তিপাড়া, মাছবাজার, কলেজপাড়া, আলতাপোল এলাকার প্রতিটি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদ সামগ্রী হিসেবে প্রতিটি প্যাকেটে বিরানির চাউল, মসলা, সেমাই, চিনি, সয়াবিন তেল ও আলু প্রদান করা হয়।ঈদ সামগ্রী পেয়ে ধনী ও গরীর থেকে শুরু করে সর্বস্তরের মানুষ খুশি এবং কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। সুবিধাভোগীর অনেকেই বলেন, সাবেক কাউন্সিলর বাবু সবসময় গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়ান। প্রতিবছর ঈদুল ফিতরের সময় নিজস্ব অর্থায়নে তার ওয়ার্ডের সকল পরিবারের পানির বিল পরিশোধ করেন। প্রচন্ড শীতের মধ্যে গরীব-অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ এবং মা-বোনদের মাঝে শাড়ি, থ্রি-পিস বিতরণ করেন। শুধু তাই নয়! সদ্য ভুমিষ্ট হওয়া শিশুর জন্য বেবি সেট প্রদান করে থাকেন। নানান মানবিক কর্মকান্ড পরিচালনার জন্য এলাকায় বেশ জনপ্রিয় একজন নেতা এবং মানবতার ফেরিওয়ালা হিসেবে সুনাম কুড়িয়েছেন। এ ব্যাপারে সাবেক কাউন্সিলর আফজাল হোসেন বাবু বলেন, কে ধনী, কে গরীব সেটা মূখ্য বিষয় নয়! সকল ভেদাভেদ ভুলে সর্বস্তরের মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য নিজ ওয়ার্ডের সকল পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদ বয়ে আনুক সবার জীবনে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। আমার পক্ষ থেকে সবাইকে অগ্রিম ঈদ-উল-আযহার শুভেচ্ছা রইলো। সকলের শান্তিতে হোক আমার শান্তি।

May 23, 2026
কেশবপুরে সাবেক কাউন্সিলর বাবু’র ঈদ সামগ্রী বিতরণ

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT