খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

ঘের দখলের চেষ্টা,চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগ এনে দাকোপে গৃহবধূর সংবাদ সম্মেলন

শচীন্দ্র নাথ মন্ডল দাকোপ (খুলনা) প্রতিনিধি

খুলনার দাকোপে ঘের দখলের চেষ্টা চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগী পরিবারের গৃহবধু তাবাসুম খাতুন পিংকি। ২৪ মে রবিবার বেলা ২টায় দাকোপ প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতায় তিনি বলেন, আমরা বিগত ২০ বছর যাবৎ খোনা গ্রামে মৎস্য ঘের করে আসছি। গত ২২ মে রাতে স্থানীয় বাচ্চু ফকিরের নেতৃত্বে রসুল গাজী, মুকুন্দ মন্ডল, আব্দুল্লাহ শেখ, আলামিন শেখ, তৈবুর সানা, চম্পা সরদার, ইলিয়াজ ফকির, মোকাম সানা, জাফর সরদার, লতিফ শেখ, শাহিন শেখ, পংকজ কবিরাজসহ অজ্ঞাতনামা সন্ত্রাসীরা আমাদের ঘেরের বাসায় এসে হামলা চালিয়ে মাছসহ এক লক্ষ টাকার মাল সামগ্রী নিয়ে যায়। এসময় তাদের হামলায় জসিম, মুছা, সাজ্জাদসহ ৫ জন গুরুত্বর আহত হয়ে উপজেলা হাসপাতালে ভর্তি হয়। তিনি বলেন তারা ইতি পূর্বে গত ১৬ মে অবৈধভাবে ঘের দখলের চেষ্টা করে। সে সময় তারা আমাদের ঘেরের কর্মচারী মহিবুর বয়াতিকে মারপিটসহ তার ফোন কেড়ে নিয়ে পানিতে ফেলে দেয়। তারা আনুমানিক ৩০ হাজার টাকার মাছ লুট করে নিয়ে যায় এবং জমির মালিক আবুল আশরাফের নিকট ১০ লক্ষ টাকা চাঁদা দাবী করে। ওই ঘটনায় আমার শশুর আকরাম ফকির বাদী হয়ে থানায় ৮ নম্বর মামলা দায়ের করে। তিনি বলেন তারা গত ২০ মে ২০ হাজার টাকার মাছ লুট করে এবং ঘের না ছাড়লে রসুল গাজী আমার শশুরের নিকট ১০ লক্ষ টাকা চাঁদা দাবী করে। তিনি উল্লেখিত ঘটনার ন্যায় বিচার চেয়ে প্রশাসনের সহযোগীতা কামনা করেন। এসময় তার সাথে উপস্থিত থাকা সংখ্যালঘু সম্প্রদায়ের নারী পুরুষ ব্যবসায়ী রাশেদ কামালকে ভূমিদস্যু আখ্যাদিয়ে প্রতিপক্ষের করা অভিযোগ মিথ্যা ষড়যন্ত্রমূলক দাবী করে বলেন, তিনি আমাদের কাছ থেকে যে জমি নিয়েছেন তার দ্বিগুন জমি আমাদের কিনে দিয়েছেন। সংবাদ সম্মেলনে গৃহবধুর স্বামী ও ঘের মালিক আব্দুল্লাহ ফকির, ঝর্ণা বাগচী, কৃষ্ণপদ সানা, মহানন্দ বাগচী, ডলি আকতার, কনক মন্ডল, নাহার বেগম, মহিবুর বয়াতি, কামরুল ফকির, জামান শেখ, মহাসিন ফকির, আকরাম ফকির, কল্পনা মন্ডল, তাপসী বাগচি, সঞ্জিব মন্ডলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

May 24, 2026
ঘের দখলের চেষ্টা,চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগ এনে দাকোপে গৃহবধূর সংবাদ সম্মেলন

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT