খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জ জেলা কারাগারের বন্দীদের মাঝে ঈদুল আযহা উপলক্ষে বস্ত্র বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে সুনামগঞ্জ জেলা কারাগারের ১৩০ জন পূরুষ ও নারী বন্দীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। আজ রবিবার বিকেলে সুনামগঞ্জ জেলা কারাগারের ভেতরে ১০০ জন পুরুষ বন্দীকে লুঙ্গি ও ৩০ জন নারী বন্দীকে শাড়ি দেওয়া হয়। সুনামগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে কারাগারের ভেতরে বন্দীদের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়।সুনামগঞ্জের জেল সুপার মাইন উদ্দিন ভূইয়ার সভাপতিত্ব ও জেলার শাহনাজ বেগমের সঞ্চালনায় প্রধান অতিথি উপস্হিত থেকে বন্দীদের মাঝে শাড়ি ও লুঙ্গী বিতরণ করেন সুনামগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মিনহাজুর রহমান ।সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক নিবাস চন্দ দাস ও সর্ব প্রধান কারারক্ষী আব্দুল মোন্নাফ উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেছেন আইন সবার জন্য সমান।কাজেই কারাগারে যারা বিভিন্ন অপরাধের মামলায় রয়েছেন তারা নিশ্চয়ই জীবনকে পরিশুদ্ধ করে সুস্হ ও স্বাভাবিক জীবনে ফিরে আসবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

May 24, 2026
ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জ জেলা কারাগারের বন্দীদের মাঝে ঈদুল আযহা উপলক্ষে বস্ত্র বিতরণ

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT