খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

খুলনায় ফের মাথা চাড়া দিচ্ছে আগ্নেয়াস্ত্রের ব্যবহার

ডেস্ক :

মহানগরীসহ খুলনা জেলাতে আবারও উদ্বেগজনক ভাবে বাড়ছে আগ্নেয়াস্ত্রের ব্যবহার। রাজনৈতিক পরিবর্তনের পর কিছু সময় সন্ত্রাসী কর্মকাণ্ডে স্থবিরতা দেখা দিলেও স¤প্রতি নগর জুড়ে খুন, গুলিবর্ষণ ও সহিংসতার ঘটনা বাড়তে শুরু করেছে। গত সাতদিনের ব্যবধানে আততায়ীদের গুলিতে আহত হয়েছেন বৃদ্ধা নারীসহ অন্তত পাঁচজন এবং নিহত হয়েছেন একজন। আধিপত্য বিস্তার, পূর্বশত্র“তা, চাঁদাবাজি ও অভ্যন্তরীণ দ্ব›দ্বকে কেন্দ্র করে এসব ঘটনা ঘটছে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।পুলিশের তথ্য বলছে, সন্ত্রাসীরা বিদেশি পিস্তল, রিভলবারের পাশাপাশি দেশীয় তৈরি অস্ত্রও ব্যবহার করছে। একই সঙ্গে সীমান্ত দিয়ে অস্ত্র ও গুলির চালান দেশে প্রবেশ করছে, যেখানে খুলনাকে পাচারের রুট হিসেবেও ব্যবহার করা হচ্ছে।সোমবার রাতে সোনাডাঙ্গা থানার গল­ামারী এলাকায় দুই সন্ত্রাসী এক দুষ্কৃতিকারীকে ধাওয়া করে। প্রাণ বাঁচাতে তিনি একটি বাড়িতে ঢুকে পড়লে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে ৭০ বছর বয়সী আছিয়া বেগমের হাতে বিদ্ধ হয়। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় এখনো মামলা না হলেও জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।এর আগে ২৩ মে দৌলতপুরের মহেশ্বরপাশা এলাকায় একটি মাছের ঘের থেকে ওমর ফারুক রাব্বি (২৫) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। তার মাথা, বুক ও পিঠে গুলির চিহ্ন পাওয়া যায়। ঘটনাস্থল থেকে একটি গুলির খোসাও উদ্ধার করা হয়। নিহতের পরিবারের দায়ের করা মামলার তদন্ত চলছে। স্থানীয়দের দাবি, রাব্বি মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন।

May 26, 2026
খুলনায় ফের মাথা চাড়া দিচ্ছে আগ্নেয়াস্ত্রের ব্যবহার

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT