খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

‎ডুমুরিয়ায় গ্রাম বাংলার হারানো ঐতিহ্য ঘোড়া দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত

এস মেহেদী হাসান, স্টাফ রিপোর্টার, খুলনা: ‎ডুমুরিয়ায় প্রতি বছরের ন্যায় এবারও চুকনগর পশ্চিমপাড়া যুবদের আয়োজনে গ্রাম বাংলার পুরনো ঐতিহ্য ধরে রাখতে এক ঘোড়া দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ২ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত রক্তস্নাত চুকনগর পাতোখোলা বিলে এ ঘোড়া দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় বিভিন্ন অঞ্চল থেকে মোট ২৩ টি ঘোড়া অংশ গ্রহন করে। প্রতিযোগীতায় ১ম স্থান অধিকার করেছেন কয়রার ঘোড়া, ২য় স্থান অধিকার করেছেন নড়াইলের ঘোড়া ও ৩য় স্থান অধিকার করেছেন কেশবপুরের ঘোড়া। ঘোড়া দৌড় প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুকনগর সদর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আলাউদ্দিন মালী। প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য, ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও আটলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ডুমুরিয়া উপজেলা যুবদলের আহবায়ক সরদার বিল্লাল হোসেন। বক্তব্য রাখেন মেহেদী হাসান বাবলু, শিমুল শেখ, রাজাবাবু সরদার, সিরাজুল ইসলাম মোড়ল, মাহমুদুল কালাম মিতু, রবিউল ইসলাম, আরিজুল মোড়ল, শাহিনুর মোড়ল, কাশমীর শেখ, মুন্না সরদার, শরিফুল মোড়ল প্রমুখ। আলোচনা শেষে বিজয়ী ঘোড়ার মালিক কে পুরস্কার বিতরণ করা হয়।‎

June 3, 2026
‎ডুমুরিয়ায় গ্রাম বাংলার হারানো ঐতিহ্য ঘোড়া দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT