খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

নগরীতে সন্ত্রাসী সজল আকন গ্রেফতার

ডেস্ক :

খুলনায় একাধিক মামলার আসামি ও সন্ত্রাসী সজল আকনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)। রোববার রাত সাড়ে ৮টার দিকে নগরের সুইচগেট সংলগ্ন ‘হাসান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’-এর সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সজল লবণচরা থানার সাচিবুনিয়া এলাকার হারুন আকনের ছেলে।র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তার বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় হত্যাসহ নানা অপরাধে চারটি মামলা বিচারাধীন রয়েছে। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে, সন্ত্রাসী সজল লবণচরা সুইচগেট সংলগ্ন ওসমান মালের হাসান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল সেখানে ঝটিকা অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে।

June 9, 2026
নগরীতে সন্ত্রাসী সজল আকন গ্রেফতার

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT