খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

ফুলতলায় ইউপি চেয়ারম্যানকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ

 

নিজস্ব প্রতিবেদক /অজ্ঞাত দুর্বৃত্তরা ফুলতলা উপজেলা বিএনপির আহবায়ক ও সদর ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার (৫২) কে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। বোমাটি লক্ষ্যভ্রষ্ট হয়ে দূরে গিয়ে পড়ে বিস্ফোরিত হলে তিনি অক্ষত থাকেন। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে খুলনা-যশোর মহাসড়কের চৌদ্দমাইল এলাকায় এ ঘটনা ঘটে।এদিকে এ ঘটনার পর বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সড়কের উপর টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। পরে ওসি মোঃ জেল্লাল হোসেনের নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।পুলিশ ও দলীয় সূত্র জানায়, রাত সোয়া ৮টার দিকে চেয়ারম্যান শেখ আবুল বাশার তার সহযোগির মটরসাইকেলের পিছনে বসে ফুলতলা বাজার থেকে বুড়িয়ারডাঙ্গা সরদার বাড়ি এলাকায় তার বাড়ি ফিরছিলেন। খুলনা-যশোর মহাসড়কের সুপার জুট মিলের সামনে পৌছালে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। বোমাটি লক্ষ্যভ্রষ্ট হয়ে রাস্তার উপর পড়ে বিকট শব্দে বিস্ফোরিত হলে তিনি অক্ষত অবস্থায় বেঁচে যান। চেয়ারম্যানের উপর বোমা হামলা হয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে অল্প সময়ের মধ্যে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা ঘটনাস্থলে এসে সড়কের উপর টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে।
পরে বাসস্টান্ড চত্বরে প্রতিবাদ সমাবেশে খুলনা জেলা বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু, উপজেলা বিএনপির আহবায়ক শেখ আবুল বাশার, সদস্য সচিব মনির হাসান টিটো, যুগ্ম আহবায়ক মোল্যা মনিরুল ইসলাম, কাজী আনোয়ার হোসেন বাবু, শফিক আহমেদ মেঝবা, আতাউর রহমান, শেখ আলমগীর হোসেন, মোতাহার হোসেন কিরণ প্রমুখ বক্তৃতা করেন। নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ ঘটনার পরপরই খুলনা মহানগর ও জেলা বিএনপির নেতারা এক যৌথ বিবৃতিতে বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি করেছেন।বিবৃতিতে তারা বলেন, পতিত সরকারের দোসররা খুলনাকে অশান্ত করতে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে। বিএনপি নেতা শেখ আবুল বাশারের ওপর বোমা হামলা তারই অংশ।বিবৃতিতে স্বাক্ষর করেছেন বিএনপির নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবু, মহানগর সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু এবং চৌধুরী হাসানুর রশিদ মিরাজ।

April 3, 2025
ফুলতলায় ইউপি চেয়ারম্যানকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT