খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

মানুষ বাঁচাও, দেশ বাঁচাও আন্দোলনে  যশোরে পদযাত্রা ও সমাবেশ

পরেশ দেবনাথ বিশেষ প্রতিনিধি

“মানুষ বাঁচাও, দেশ বাঁচাও, মুক্তেশ্বরী নদীর মুক্তি চাই” এই দাবিতে আজ যশোরে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আদ দ্বীন হাসপাতাল সহ মুক্তেশ্বরীর মাঝে দখলদারদের উচ্ছেদ ও আইনের আওতায় আনা, উজানে ভৈরবের সাথে মুক্তেশ্বরীর সংযোগ দেওয়া এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে উজানে মাথাভাঙার সাথে ভৈরবের সংযোগ প্রদানে দাবিতে কর্মসূচি টি পালিত হয়।সোমবার (১৫ জুন-২৬) বিকেল পাঁচটায় যশোর মুক্তেশ্বরী বাঁচাও আন্দোলন কমিটির আয়োজনে যশোর শহরের শহরতলী পুলেহাটের মুক্তেশ্বরী নদীর পাড়ে বিকাল ৫ টায় সংক্ষিপ্ত সমাবেশের ভিতর দিয়ে পদযাত্রা শুরু হয়ে প্রায় ৫ কি মি মিছিল করে শহরের প্রাণ কেন্দ্র দড়াটানা ভৈরব পাড়ে এক সমাবেশের ভিতর দিয়ে শেষ হয়। সমাবেশ দুটিতে সভাপতিত্ব করেন, মুক্তেশ্বরী বাঁচাও আন্দোলনের আহ্বায়ক অনিল বিশ্বাস। সমাবেশ পরিচালনা করেন, সংগঠনের সদস্য সচিব রাশেদ খান। বক্তব্য রাখেন, মুক্তেশ্বরী বাঁচাও আন্দোলনের আহ্বায়ক পরিবেশ ও নদী আন্দোলনের এই অঞ্চলের প্রধান সংগঠক কমরেড ইকবাল কবির জাহিদ, জিল্লুর রহমান ভিটু, এড মাহমুদ হাসান বুলু, আহসান উল্লাহ ময়না, এড আমিনুর রহমান হিরু, হাচিনুর রহমান, অনিল বিশ্বাস, এড আবু কায়েস প্রমুখ। পদযাত্রায় আরো উপস্থিত ছিলেন, হারুন অর রশিদ, আবু হাসান, রুহুল আমিন, মুস্তাফিজুর রহমান কবির, শেখ আহমেদ নাসির শেফার্ড,,যোগেশ দত্ত, রিয়াদ রহমান, নওরোজ আলম খান চপল, সুজন দত্ত, শেখ আলাউদ্দিন, শরীফ আহমেদ বাপ্পি প্রমুখ।

June 17, 2026
মানুষ বাঁচাও, দেশ বাঁচাও আন্দোলনে  যশোরে পদযাত্রা ও সমাবেশ

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT