খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

ডেস্ক :

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু রবিবার সকালে মেরামত ও আধুনিক পাম্প স্থাপনের লক্ষ্যে রূপসা স্লুইচগেট পরিদর্শন করেন। জোয়ারের সময় অতি বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে তাৎক্ষণিক করণীয় নির্ধারণে তিনি কর্মকর্তাদের সাথে নিয়ে সরেজমিন পরিদর্শনে যান।পরিদর্শন শেষে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়কালে প্রশাসক বলেন, জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। জমে থাকা বৃষ্টির পানি দ্রুত অপসারণে পাম্প হাউজ নির্মাণ কাজের দরপত্র আহŸান করা হয়েছে। ইতোপূর্বে পাঁচ বার দরপত্র আহŸান করা হলেও কারিগরি কারণে তা বাতিল হয়েছে। অন্যদিকে স্লুইচগেট নষ্ট থাকার কারণে জোয়োরের পানি শহরে প্রবেশ করছে। সে কারণে পাম্প হাউস স্থাপন না হওয়া পর্যন্তজোয়ারের পানি প্রবেশ বন্ধে গেটগুলি সংস্কার করা হচ্ছে। এছাড়া চলমান ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কাজ সম্পন্ন হওয়ায় এ প্রকল্পের সুফল পাওয়া যাবে বলে তিনি উল্লেখ করেন। ওয়াসা কর্তৃক খননকৃত সড়কের বিষয়ে তিনি বলেন, খননকৃত সড়কগুলি এখন থেকে ওয়াসা কর্তৃপক্ষ মেরামত করবে। কিন্তু মেরামত কাজর সঠিকভাবে হচ্ছে কি না তা পর্যবেক্ষণ করবে কেসিসি। কেসিসি’র সচিব মোঃ রেজা রশীদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোঃ আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী শেখ মোঃ মাসুদ করিম, সংশ্লিষ্ট ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা শেখ শফিকুল হাসান দিদার, খান হাবিবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। পরে প্রশাসক নগরীর ক্লে রোডের ড্রেনেজ ব্যবস্থাপনা পরিদর্শন করেন।বিকেলে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে কঞ্জারভেন্সী বিভাগের ৩১টি ওয়াডের সুপারভাইজারদের সাথে এক সভায় মিলিত হন। মহানগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রশাসক পরিদর্শনকালে দৃষ্টিগোচর হওয়া বিভিন্ন অসঙ্গতির বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডের সুপারভাইজারদের কাছে জবাব চান। একই সাথে তিনি পরিচ্ছন্নতা কাজে কারো গাফিলাতি প্রমাণিত হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি সতর্ক করেন। কেসিসি প্রশাসক আরো বলেন, সড়কের ওপর সামগ্রী রেখে জনসাধারণের চলাচলে বিঘœ সৃষ্টি করে কেউ ব্যবসা করতে পারবে না। সড়কের ওপর সামগ্রী রেখে ব্যবসা পরিচালনাকারীদের প্রাথমিকভাবে তিনি নোটিশ প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। কেসিসি’র সচিব মোঃ রেজা রশীদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোঃ আনিসুর রহমান, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, কঞ্জারভেন্সী অফিসার মোঃ অহিদুজ্জামান খান, আর্কিটেক্ট রেজবিনা খানম প্রশাসনিক কর্মকর্তা ড, পেরু গোপাল বিশ্বাসসহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাগণ ও কঞ্জারভেন্সী সুপারভাইজারগণ সভায় উপস্থিত ছিলেন।

June 22, 2026
জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT