খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

কেশবপুরের মঙ্গলকোট স্কুলে যাওয়ার পথে দুষ্কৃতকারীদের ছুরিকাঘাতে ছাত্র সিয়াম আহত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি 

কেশবপুরের মঙ্গলকোট স্কুলে যাওয়ার পথে দুষ্কৃতকারীদের ছুরিকাঘাতে সিয়াম হোসেন (১৫) নামে এক ৯ম শ্রেণির ছাত্র গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে রোববার (১২ জুলাই- ২৬) সকালে মঙ্গলকোট টু গোলাঘাটা সড়কের চৌধুরী বাড়ির বাগানের সামনে। আহত সিয়াম মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী। সে মঙ্গলকোট গ্রামের আব্দুস সবুর-এর ছেলে। বর্তমানে সে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়িতে অবস্থায় করছে।এ বিষয়ে সিয়াম হোসেনের পিতা মোঃ আব্দুস সবুর কেশবপুর থানায় ওই দিনে একটি অভিযোগ করেছেন। অভিযোগ ও পারিবারিক সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামের আব্দুস সবুর এর ছেলে সিয়াম হোসেন (১৫) গত রোববার (১২ জুলাই-২৬) সকালে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে পায়ে হেঁটে মঙ্গলকোট-গোলাঘাটা গামী সড়কের চৌধুরী বাড়ির বাগানের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা ৪ জন ব্যাক্তি ২টি মোটর সাইকেল যোগে হেলমেন্ট ও মাক্স পরিহিত অবস্থায় তার পথ গতিরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। গালিগালাজ করতে নিষেধ করলে অজ্ঞাতনামা ব্যাক্তিরা সিয়ামকে এলোপাথাড়ি ভাবে কিলঘুসি লাথি ও দুই হাতে চুরির আঘাতে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরবর্তীতে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার বাড়িতে সংবাদ দেয়। সংবাদ পেয়ে পিতা মাতা তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। বর্তমানে সিয়াম বাড়িতে অবস্থায় করছে। তার শারীরিক অবস্থা শঙ্কামুক্ত। অভিযোগকারী আসামীর বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন করার অনুরোধ করেছেন।দুষ্কৃতকারীদের ছুরিকাঘাতে ৯ম শ্রেণির শিক্ষার্থী আহত হওয়ায় মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

July 13, 2026
কেশবপুরের মঙ্গলকোট স্কুলে যাওয়ার পথে দুষ্কৃতকারীদের ছুরিকাঘাতে ছাত্র সিয়াম আহত

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT