খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

শিক্ষাখাতে বড় ধরণের পরিবর্তন হতে চলেছে:সংসদ সদস্য আমীর এজাজ খান

ডেস্ক :

প্রচলিত মুখস্ত নির্ভর শিক্ষা ব্যবস্থার পরিবর্তে সরকার প্রকল্প ভিত্তিক ও দক্ষতা নির্ভর শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে সংসদ সদস্য আমীর এজাজ খান বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ২০২৭-২৮ সালের মধ্যে দেশের শিক্ষাক্রমে বড় ধরণের পরিবর্তন আনা হবে। নতুন এই কারিকুলামে শিক্ষার্থীদের সৃজনশীলতা, বাস্তব দক্ষতা ও সমস্যা সমাধানের সক্ষমতাকে সবচেয়ে বেশী অগ্রাধিকার দেওয়া হবে। সরকার শিক্ষা খাতে বিনিয়োগ উল্লেখযোগ্য হারে বাড়িয়েছেন। এমপি গতকাল রোববার বেলা ১১টায় চালনা চিলড্রেন পার্ক প্রি-ক্যাডেট স্কুল মিলনায়তনে প্রতিষ্ঠানের পরিচালক সাগর সেনের সভাপতিত্বে, বেলা সাড়ে ১২টায় দাকোপ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যালয়ে সমিতির সভাপতি প্রধান শিক্ষক আশীষ কুমার মন্ডলের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে এবং দুপুর ২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুদীপ বালার সভাপতিত্বে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তিনি বলেন গত বছর এই খাতে বরাদ্ধ ছিলো ৮৭ হাজার কোটি টাকা। চলতি বছরে তা বাড়িয়ে ১লাখ ৩৬ হাজার কোটি উন্নিত করা হয়েছে। তারই ধারাবাহিতকায় এ সংসদীয় এলাকায় শিক্ষার উন্নয়নের জন্য ১০৯ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এ অর্থ দিয়ে উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করা হবে। শুধু শিক্ষার উন্নয়ন নয়, অত্র উপজেলার ৩টি পোল্ডারের নদী ভাঙ্গর চিরতরে রোধ করতে ২২শ’ কোটি টাকার প্রকল্প সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে দেওয়া হয়েছে। এ প্রকল্প পাস হলেই খুব দ্রুত কাজ শুরু করা হবে। ফেরীর জন্য আর অপেক্ষা নয়,অসুস্থ্য মুমূর্ষু রোগীর আর মৃত্যু নয়, উপজেলার সাথে ৭টি ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য পোদ্দারগঞ্জের চুনকুড়ি নদীর উপর সেতু নির্মাণের কাজ দ্রুত শুরু করা হবে। এ ছাড়া বটিয়াঘাটা-দাকোপ উপজেলার সংযোগস্থল পানখালী-বরণপাড়া ঝঁপঝপিয়া নদীর ওপর খুব শিগগিরই সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে। উপজেলার স্বাস্থ্য সেবার মানোন্নয়নের পদক্ষেপের পাশাপাশি দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যার স্থলে ১০০ শয্যায় উন্নীত করা হয়েছে। দুইটি উপজেলার প্রতিটি কমিউনিটি ক্লিনিকে রোগীদের প্রাপ্য সেবা প্রদান নিশ্চিত করতে মাঠ পর্যায়ে চিকিৎসকদেরকে থাকার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে।

July 27, 2026
শিক্ষাখাতে বড় ধরণের পরিবর্তন হতে চলেছে:সংসদ সদস্য আমীর এজাজ খান

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT