খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

নবনির্মিত লবণচরা থানা ভবন এর শুভ উদ্বোধন

ডেস্ক :

২৮ জুলাই ২০২৬ তারিখ সকাল ১০.০০ ঘটিকায় খুলনা মেট্রোপলিটন পুলিশের নবনির্মিত লবণচরা থানা ভবন এর শুভ উদ্বোধন করেন জনাব একেএম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজিপি (গ্রেড-১) অ্যাডমিন, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা।মাননীয় অতিরিক্ত আইজিপি মহোদয় সকাল ১০ ঘটিকায় নবনির্মিত থানা প্রাঙ্গণে উপস্থিত হলে তাকে ফুল দিয়ে বরণ করেন কেএমপি কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। থানা ভবন উদ্বোধনের প্রারম্ভে মহান সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জ্ঞাপন করে মোনাজাত করা হয়। অতঃপর অতিরিক্ত আইজিপি মহোদয় ফিতা কেটে থানা ভবনে প্রবেশ করেন। তিনি থানা প্রাঙ্গণে একটি রুদ্র পলাশের চারা রোপন করেন। এরপর তিনি থানা ভবনটি ঘুরে দেখেন। অফিসার ইনচার্জসহ অন্যান্য সকল কক্ষ এবং থানা ব্যারাক পরিদর্শন করেন। পরবর্তীতে থানায় রক্ষিত পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। এতোদিন লবণচরা থানাটি একটি ভাড়া বাড়িতে পরিচালিত হচ্ছিল। বর্তমানে এটি কেএমপি’র একটি নিজস্ব স্থাপনায় স্থানান্তরিত হলো। উন্নত কর্মপরিবেশের মাধ্যমে পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা আরও বিকশিত হবে, সেবার মান হবে আরও উন্নত হবে বলে কেএমপি প্রত্যাশা করে। এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ মোস্তাফিজুর রহমান, রেঞ্জ ডিআইজি, খুলনা, জনাব এ কে এম মোশাররফ হোসেন মিয়াজী, কমান্ড্যান্ট, পিটিসি খুলনা, জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল, অতিঃ দায়িত্বে এ্যাডমিন এন্ড ফিন্যান্স), জনাব এম, এম শাকিলুজ্জামান, ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর, অতিঃ দায়িত্বে এফএন্ডবি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত এবং অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপস্ (ভারপ্রাপ্ত) এবং কেএমপি’র উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

July 29, 2026
নবনির্মিত লবণচরা থানা ভবন এর শুভ উদ্বোধন

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT