খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

খুলনায় খাল থেকে অমিও মন্ডলের মরদেহ উদ্ধার

মোল্লা জাহাঙ্গীর আলম :

খুলনার দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়নের রামনগর এলাকার একটি খাল থেকে অমিও মন্ডল (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) সকাল ১০টার দিকে রামনগর ও কৈলাশগঞ্জ ইউনিয়নের ১ ও ৬ নম্বর ওয়ার্ডের মাঝামাঝি এলাকার একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্থানীয়রা খালের পানিতে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। খবর পেয়ে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করেন।নিহত অমিও মন্ডল ওই এলাকার বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয়দের ভাষ্য, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।তবে কীভাবে তিনি খালে পড়ে গেলেন কিংবা তার মৃত্যু কীভাবে হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। স্থানীয়দের ধারণা, অসাবধানতাবশত খালে পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে এটি কেবল স্থানীয়দের ধারণা। মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে নিশ্চিত হওয়া যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

August 14, 2026
খুলনায় খাল থেকে অমিও মন্ডলের মরদেহ উদ্ধার

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT