খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

চুকনগরে উৎসবের রঙে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ২৪ মন্দিরের ভক্তদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা

[ccfic]
[cox_photocard_button]

২ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:ঢাক-ঢোল, ধর্মীয় আবহ আর ভক্তদের উচ্ছ্বাসে উৎসবের রঙে সেজেছিল খুলনার ডুমুরিয়া উপজেলার ঐতিহ্যবাহী চুকনগর। নানা ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সনাতন ধর্মাবলম্বীদের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে।জন্মাষ্টমী উপলক্ষে বেলা সাড়ে ১১টায় চুকনগর শ্রীশ্রী সর্বমঙ্গলা মাতৃমন্দির তীর্থ কমপ্লেক্সের আয়োজনে অনুষ্ঠিত হয় উৎসব ও বর্ণাঢ্য শোভাযাত্রা। মন্দির প্রাঙ্গণ থেকে বের হওয়া শোভাযাত্রায় অংশ নেন ২২টি মন্দিরের সনাতন ধর্মীয় বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের নেতৃবৃন্দ এবং ভগবান শ্রীকৃষ্ণের বিপুলসংখ্যক ভক্ত।ব্যানার-ফেস্টুন হাতে ভক্তদের অংশগ্রহণে শোভাযাত্রাটি হয়ে ওঠে দৃষ্টিনন্দন। ধর্মীয় আবেগ ও উৎসবমুখর পরিবেশে শোভাযাত্রাটি চুকনগর উপ-শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে একই স্থানে এসে শোভাযাত্রার সমাপ্তি ঘটে।জন্মাষ্টমীকে ঘিরে সকাল থেকেই চুকনগর শ্রীশ্রী সর্বমঙ্গলা মাতৃমন্দির তীর্থ কমপ্লেক্স এলাকায় সৃষ্টি হয় উৎসবের আমেজ। বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও ভক্তদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি রমেন রায়, আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন, চুকনগর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সরদার বিল্লাল হোসেন,চুকনগর শ্রীশ্রী সর্বমঙ্গলা মাতৃমন্দির কমিটির সহ-সভাপতি দেবব্রত রায়, সাধারণ সম্পাদক জয়দেব মণ্ডল ও কোষাধ্যক্ষ বিধান তরফদার, চুকনগর পূজা উদযাপন কমিটির সভাপতি জয়দেব আঢ্য, সাধারণ সম্পাদক ইদ্রজিৎ দেব, কোষাধ্যক্ষ দেব মজুমদার, এছাড়াও সহ ২২ টি মন্দিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।জন্মাষ্টমীর এই বর্ণাঢ্য আয়োজনকে ঘিরে চুকনগরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে দেখা যায় উৎসবের আমেজ ও ব্যাপক প্রাণচাঞ্চল্য।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT