খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

কয়রায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা

[ccfic]
[cox_photocard_button]

 

কয়রা (খুলনা) নিজস্ব প্রতিনিধি:
খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মহারাজপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়। সভায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা অংশ নেন।সভায় দুর্যোগের ঝুঁকি হ্রাস, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, স্থানীয় পর্যায়ে সমন্বয় এবং দুর্যোগকালীন কার্যক্রম আরও কার্যকর করার বিষয়ে আলোচনা করা হয়।ডিআইডিআরএম কল প্রোগ্রামের আওতায় আয়োজিত এ কার্যক্রমে সিবিএম গ্লোবাল ডিসেবিলিটি ইনক্লিউশন অংশীদার হিসেবে রয়েছে। সভাটি বাস্তবায়ন করেছে কারিতাস বাংলাদেশ, খুলনা অঞ্চল ও অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন।মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ-আল মাহমুদের সভাপতিত্ব এসময় আরও উপস্হিত ছিলেন কয়রা প্রেসক্লাবের সাবেক সভাপতি সদর উদ্দীন আহমেদ,ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা শান্তুনু অধিকারী, ইউপি সদস্য বিভূতী ভূষণ রায়,মাসুদুর রহমান,কামাল হোসেন,মাসুম বিল্লাহ, আবু সাইদ,কারিতাস বাংলাদেশের উপজেলা কো-অটিনেটর হাসিবুল ইসলাম প্রমুখ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT