খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

দিঘলিয়ায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর গ্রেফতার থানায় মামলা দায়ের, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

[ccfic]
[cox_photocard_button]

দিঘলিয়া(খুলনা),নিজস্ব প্রতিনিধি মোল্লা ইকবাল হুসাইন

খুলনার দিঘলিয়ায় নিজ পুত্রবধূকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে মো. শামসুর শেখ (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর মা ফতেমা বেগম বাদী হয়ে দিঘলিয়া থানায় মামলা দায়ের করেছেন। পরে পুলিশ অভিযুক্ত শামসুর শেখকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।অভিযুক্ত শামসুর শেখ দিঘলিয়া উপজেলার ব্রহ্মগাতী গ্রামের মৃত মনসুর শেখের ছেলে।মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী গৃহবধূর স্বামী ভ্যানচালক। তিনি প্রতিদিন সকালে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেলে শ্বশুর শামসুর শেখ বিভিন্ন সময় পুত্রবধূর কাছে গিয়ে তার অমতে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার চেষ্টা করতেন বলে অভিযোগ করা হয়েছে।এরই ধারাবাহিকতায় গত ৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২টার দিকে শামসুর শেখ পুত্রবধূর শয়নকক্ষে প্রবেশ করেন। ওই সময় গৃহবধূ খাটের ওপর বসে ছিলেন। অভিযোগ রয়েছে, ঘরে ঢুকেই শামসুর শেখ তাকে জাপটে ধরে স্পর্শকাতর স্থানে হাত দেন এবং জোরপূর্বক বিছানায় শুইয়ে ধর্ষণের চেষ্টা করেন। একপর্যায়ে ভুক্তভোগী জোর চেষ্টা করে নিজেকে তার কাছ থেকে উদ্ধার করেন।পরে ভুক্তভোগী পিতার বাড়ি হাজীগ্রামে গিয়ে তার ভাবীর কাছে কান্নারত অবস্থায় বিষয়টি জানান। ভাবী বিষয়টি ভুক্তভোগীর মা ফতেমা বেগমকে জানালে তিনি দিঘলিয়া থানায় গিয়ে অভিযোগ করেন।অভিযোগের পর পুলিশ ভুক্তভোগীর বক্তব্য গ্রহণ করে মামলা দায়ের করে। মামলাটি ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দিঘলিয়া থানায় দায়ের করা হয়। মামলার নম্বর-৮। এতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ধারায় অভিযোগ আনা হয়েছে।পুলিশ অভিযুক্ত শামসুর শেখকে গ্রেফতার করে আদালতে পাঠালে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ হাও সানওয়ার হুসাইন মাসুম বলেন, অভিযোগ পাওয়ার পর বাদীপক্ষের অভিযোগের ভিত্তিতে থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT