খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

না ফেরার দেশে চেচুড়ির শিক্ষক জহুরুল ইসলাম আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু—শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া

[ccfic]
[cox_photocard_button]

ডুমুরিয়া নিজস্ব প্রতিনিধি:জি. এম. ফিরোজ, ডুমুরিয়া,
খুলনার ডুমুরিয়া উপজেলার চেচুড়ী আন্তর্জাতিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক মোঃ জহুরুল ইসলাম (৪৭),আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনুমানিক বিকেল ৪টা ৪৫ মিনিটে খুলনার আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মরহুম জহুরুল ইসলাম শিক্ষকতা পেশায় নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। তার আকস্মিক মৃত্যুতে চেচুড়ী আন্তর্জাতিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক-শিক্ষার্থী, সহকর্মী, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।জানা গেছে, তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। ১ নম্বর ধামালিয়া ইউনিয়নের ৩ নম্বর চেচুড়ী-দহাকুলা ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।তার মৃত্যুতে চেচুড়ী আন্তর্জাতিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষকবৃন্দ ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।শোকাহত শিক্ষক ও এলাকাবাসীর প্রার্থনা—মহান আল্লাহ যেন মরহুম মোঃ জহুরুল ইসলামকে ক্ষমা করে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন এবং তার পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দান করেন। আমিন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT