খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

নেত্রকোনায় সাঁতার শেখার উৎসাহ ও সরঞ্জাম বিতরণ অনুষ্ঠান

নেত্রকোনা সংবাদদাতা: পানিতে ডুবে শিশু-কিশোরদের মৃত্যু রোধে সাঁতার শিক্ষার গুরুত্ব বোঝাতে ও এ বিষয়ে তাদের উৎসাহ বাড়াতে নেত্রকোনায় একটি অনুষ্ঠান আয়োজিত হয়েছে। সচেতন নাগরিকবৃন্দের উদ্যোগে গত ১১ অক্টোবর নেত্রকোনা মুক্তার পাড়া পাবলিক লাইব্রেরী চত্বরে ‘সাঁতার শেখার উৎসাহ ও সরঞ্জাম বিতরণ’ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। তিনি উদ্বোধন বক্তব্যে বলেন, পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে সাঁতার শেখার কোনো বিকল্প নেই। জেলা প্রশাসক এই উদ্যোগকে স্বাগত জানিয়ে এর কার্যক্রম আরও বিস্তার করতে পুরো সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. নুরুজ্জামান (এডভোকেট), অতিরিক্ত জেলা প্রশাসক মুনমুন জাহান লিজা, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিজা খাতুন এবং জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. কিবরিয়া চৌধুরী হেলিম। এছাড়া রাজনৈতিক দলের নেতাবৃন্দ, সাংবাদিক, অভিভাবক ও সাঁতার প্রশিক্ষণার্থীরাও উপস্থিত ছিলেন।

বক্তারা আলোচনায় মন্তব্য করেন, সাঁতার জ্ঞান ন থাকা, অসতর্কতা এবং জলাশয়ের পাশে নিরাপত্তা ব্যবস্থার অভাবই পানিতে ডুবে মৃত্যুর প্রধান কারণ। সেজন্য শিশুদের ছোটবেলা থেকেই সাঁতার শেখানোর পাশাপাশি জলাশয়ের আশপাসে অভিভাবকদের সতর্ক থাকা অত্যন্ত জরুরি। তারা মতে, সাঁতার শেখার সুযোগ ও সরঞ্জাম গ্রামীণ বা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিলে পানিতে ডুবে অকালমৃত্যু উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগে জেলার শিশু-কিশোরদের সাঁতার শিখতে আগ্রহ বাড়বে এবং ভবিষ্যতে পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে এটি কার্যকর ভূমিকা রাখবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT