খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

রাজবাড়ির পাংশায় সরকারি গাছ কেটে বিক্রি করলেন শিক্ষক

পাঁশা (রাজবাড়ী) সংবাদদাতা: রাজবাড়ীর পাঁশা উপজেলায় সড়ক প্রান্তে থাকা আটটি সরকারি গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে একটি দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি মঙ্গলবার সকালে উপজেলার যশাই ইউনিয়নের রসকার হালট এলাকায় ঘটে। অভিযুক্ত শিক্ষক ইউসুফ বলা হয়েছে, পারভেল্লা বাড়িয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক।

স্থানীয়রা জানান, রসকার হালট সড়কের পাশে দীর্ঘদিন ধরে আটটি জীবিত গাছ ছিল। তাদের দাবি, এই গাছগুলো সড়কের ভাঙন রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। অভিযোগ হলো, মঙ্গলবার সকালে শিক্ষক ইউসুফ ওই গাছগুলো কেটে বিক্রি করেছেন।

অন্যদিকে, অভিযুক্ত শিক্ষক ইউসুফ দাবি করেছেন, গাছগুলো তাঁর ভাই লাগিয়েছিল। গাছের ছায়ায় ফসলি জমির ক্ষতি হচ্ছিল, সেজন্য গাছগুলো কেটে ফেলেছেন বলে তিনি জানান।

পাঁশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, গাছ কাটার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরে কাটা গাছগুলো উদ্ধার করে থানায় আনা হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পাঁশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রিফাতুল হক জানান, সরেজমিনে তদন্ত করে গাছ কাটার ঘটনার সত্যতা পাওয়া গেছে। ঘটনায় অভিযুক্ত ব্যক্তি বর্তমানে পলাতক রয়েছেন। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। স্থানীয়রা জড়িত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা ও সরকারি সম্পদ রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

October 20, 2026
রাজবাড়ির পাংশায় সরকারি গাছ কেটে বিক্রি করলেন শিক্ষক

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT