
টেকনাফে শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীর শেষে সমুদ্রসৈকতে প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) বিকালে মেরিন ড্রাইভ সংলগ্ন সৈকতে বঙ্গোপসাগরের জলে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন করা হয়। এ অনুষ্ঠানে হাজারো ভক্ত ও দর্শনার্থী উপস্থিত ছিলেন। প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে বিকাল থেকেই সৈকতে ভিড় জমে। টেকনাফ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ থেকে আগত ভক্তরা এ আয়োজনে অংশ নেয়।
