
শিক্ষকদের জন্য মন্ত্রীর বার্তা
শিক্ষকতার শুরুতেই নিজের কাজ নিয়ে প্রশ্ন করার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আনম এহছানুল হক মিলন।
বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে তিনি বলেন, একটি অধ্যায় পড়ানোর পর কতজন শিক্ষার্থী বুঝলেন এবং যারা বুঝলেন না, তাদের জন্য কী পরিবর্তন করা যায়—এসব প্রশ্নের মধ্য দিয়ে নিজের শিক্ষাদানকে যাচাই করতে হবে।
একই পদ্ধতিতে বারবার পড়িয়ে ভিন্ন ফল আশা করা যাবে না বলে মন্ত্রী জানান। শিক্ষার্থীদের কাজ, প্রশ্ন ও ভুল থেকে তথ্য নিয়ে পাঠদানের কৌশল উন্নত করা শিক্ষকতার একটি গুরুত্বপূর্ণ চর্চা।
