খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান ও আফগানিস্তান

পাকিস্তান ও আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে রবিবার (২৫ অক্টোবর) রাতে ভূমিকম্পের আঘাত লেগেছে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে কম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ২ এবং উৎপত্তিস্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১১০ কিলোমিটার।

রয়টার্সের বরাতে জানা গেছে, দুই দেশের বেশ কয়েকটি অঞ্চলের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৮ বলে ধারণা করেছিল ইএমএসসি, কিন্তু পরবর্তী সময়ে তথ্য বিশ্লেষণ করে তা সংশোধন করে ৫ দশমিক ২ নির্ধারণ করা হয়।

আফগানিস্তানের সংবাদমাধ্যম টোলো নিউজের প্রতিবেদন অনুযায়ী, দেশটির রাজধানী কাবুল, পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশসহ আশপাশের বেশ কয়েকটি এলাকায় ভূকম্পন অনুভূত হয়েছে। এসব এলাকায় তাৎক্ষণিকভাবে হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে, পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বিভিন্ন এলাকা এবং উত্তরাঞ্চলের গিলগিট-বালতিস্তান অঞ্চলেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

ভূমিকম্পের পর দুই দেশের সংশ্লিষ্ট অঞ্চলগুলো থেকে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি বলে প্রাথমিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

October 26, 2026
ভূমিকম্পে কাঁপল পাকিস্তান ও আফগানিস্তান

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT