খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

শ্যামনগরে দুর্গাপ্রতিমা বিসর্জনে গিয়ে বিষাক্ত মদ্যপানে কিশোরের মৃত্যু

শ্যামনগরে দুর্গাপ্রতিমা বিসর্জন দেখতে গিয়ে বিষাক্ত মদ্যপানের চার দিন পর কিশোরের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের আড়পাঙাশিয়া গ্রামের সপ্তম শ্রেণির শিক্ষার্থী দীপুরাজ হাউলি (১৩) মৃত্যুর পেছনে রয়েছে বিষাক্ত অ্যালকোহল পানের ঘটনা। গত বুধবার সন্ধ্যার পর খোলপেটুয়া নদীতে দুর্গাপ্রতিমা বিসর্জন অনুষ্ঠান দেখতে বন্ধুদের সঙ্গে ট্রলারে ওঠেন দীপুরাজ। এ সময় সে অ্যালকোহল পান করেন। চার দিন পর রবিবার (২৫শে অক্টোবর) রাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

নিহত দীপুরাজ আড়পাঙাশিয়া প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিলেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবাশীষ জোয়ারদার জানিয়েছেন, বুধবার সন্ধ্যার পর দীপুরাজ তার বন্ধুদের সঙ্গে ট্রলারে করে দুর্গাপ্রতিমা বিসর্জন দেখতে যায়। সেখানে অ্যালকোহল পান করার পর বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়লে পরদিন সকালে তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার রাতে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা সমীর জোয়ারদার বলেন, দীপুরাজ যে অ্যালকোহল পান করেছিল তা হোমিওপ্যাথিক ওষুধ তৈরিতে ব্যবহৃত হলেও বিষাক্ত ছিল। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানিয়েছেন, ওই পদার্থ পানের কারণে শিশুটির খাদ্যনালি ও পাকস্থলী পুড়ে যায়। তবে এ বিষয়ে চিকিৎসকদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা ময়নাতদন রিপোর্ট এখনো প্রকাশ হয়নি।

এ ঘটনায় শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফিউল ইসলাম পাটোয়ারীর সাথে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। ঘটনাটি নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য দেয়া হয়নি।

October 26, 2026
শ্যামনগরে দুর্গাপ্রতিমা বিসর্জনে গিয়ে বিষাক্ত মদ্যপানে কিশোরের মৃত্যু

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT