খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

বুড়িচংয়ে অসুস্থ স্বামীর সেবায় স্ত্রী-মেয়ে হাসপাতালে, বাড়ি ফাঁকা পেয়ে চুরির অভিযোগ

কুমিল্লার বুড়িচং উপজেলায় অসুস্থ স্বামীর সেবায় স্ত্রী ও মেয়ে হাসপাতালে থাকায় বাড়ি ফাঁকা পেয়ে চুরির অভিযোগ তোলা হয়েছে। এ ঘটনায় দুর্বৃত্তরা বাড়ির প্রধান ফটক ও দুটি কক্ষের তালা ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার, সম্পত্তির দলিল ও বিভিন্ন মালামাল নিয়ে গেছে বলে ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল গ্রামের ডেঙ্গু মিয়ার বাড়িতে।

ভুক্তভোগী মফিজুল ইসলামের স্ত্রী আইরিন আক্তার বুড়িচং থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, কয়েক মাস আগে প্রতিবেশীদের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধের জেরে মারামারির ঘটনা ঘটে। এরপর মফিজুল ইসলাম স্ট্রোক করে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর দুই ছেলে প্রবাসে থাকায় স্বামীর সেবার জন্য স্ত্রী আইরিন আক্তার ও মেয়ে তানজিনা আক্তার হাসপাতালে অবস্থান করছিলেন। এ সময় বাড়িটি ফাঁকা ছিল। এ সুযোগে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে চুরি করে বলে পরিবারের দাবি।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলান, বাড়িতে ফিরে তাঁরা প্রধান ফটক ও দুটি ঘরের তালা ভাঙা এবং আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। স্টিলের আলমারিতে রাখা নগদ টাকা, স্বর্ণালংকার ও সম্পত্তির দলিলসহ বিভিন্ন মালামাল খোয়া গেছে। স্থানীয় ইউপি সদস্য হুমায়ুন কবির বলেন, মফিজুল ইসলাম অসুস্থ হয়ে হাসপাতালে থাকায় বাড়িটি ফাঁকা ছিল। আমি ভুক্তভোগীর বাড়িতে গিয়ে ঘটনাটি দেখেছি। বাড়ির সবাই হাসপাতালে থাকার সুযোগে চুরির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, মফিজুল ইসলাম ও তাঁর চাচাতো ভাইদের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল, যা মীমাংসার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। তবে কারা এই চুরির সঙ্গে জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে বুড়িচং থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মঞ্জরুল হক বলেন, চুরির ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। স্থানীয় সরকার ও পুলিশের কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি।

October 28, 2026
বুড়িচংয়ে অসুস্থ স্বামীর সেবায় স্ত্রী-মেয়ে হাসপাতালে, বাড়ি ফাঁকা পেয়ে চুরির অভিযোগ

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT