খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

‘যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না’—মাদকবিরোধী শপথ নিল ৩৫৯ শিক্ষার্থী

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে মাদকের কুফল তুলে ধরার লক্ষ্যে একটি মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রণচন্ডী স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুকুল হোসেন এবং সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক বিশ্বনাথ রায়। প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন, প্রেস ক্লাবের সভাপতি আবু হাসান শেখ, রণচন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেন বাদশা, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সাদ্দাম হোসেন ও সহকারী অধ্যাপক লোকমান আলীসহ অন্যরাও বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফ উজ জামান সরকার।

সভায় প্রায় ৩৫৯ জন শিক্ষার্থী অংশ নেয়। এ সময় শিক্ষার্থীদের মাদকের ভয়াবহ পরিণতি সম্পর্কে সচেতন করা হয় এবং মাদক থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়। প্রধান অতিথি আরিফুর রহমান শিক্ষার্থীদের মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করতে আইডি নেন। সভার শেষে শিক্ষার্থীরা প্রধান অতিথির কাছে মাদক থেকে দূরে থাকার শপথ নেয়। শপথের স্লোগান ছিল ‘যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না’।

October 29, 2026
‘যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না’—মাদকবিরোধী শপথ নিল ৩৫৯ শিক্ষার্থী

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT