খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

ভাসানীর জীবনাদর্শ দেশপ্রেম ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা জোগাবে: রাষ্ট্রপতি

মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক বাণীতে তার জীবনাদর্শ দেশপ্রেম, সামাজিক ন্যায়বিচার, গণতন্ত্র ও বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যয়ে সবার জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে টিকে থাকবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ‘মজলুম জননেতা’র ৫০তম মৃত্যুবার্ষিকী স্মরণে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আত্মার শান্তি কামনা করেন।

বাণীতে রাষ্ট্রপতি স্মরণ করান, উপমহাদেশের রাজনীতি ও মুক্তিসংগ্রামে ভাসানী ছিলেন এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি শোষণ, বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে সরব থেকেছেন এবং কৃষক, শ্রমিক ও সাধারণ মেহেদমানুষের অধিকার প্রতিষ্ঠায় অবিরাম পরিশ্রম করেছেন। এই আপসহীন সংগ্রাম ও সাধারণ মানুষের প্রতি গভীর মমত্ববোধই তাকে মানুষের হৃদয়ে ‘মজলুম জননেতা’ নামে চিরস্থায়ী জায়গা দিয়েছে।

রাষ্ট্রপতি উল্লেখ করেন, ঔপনিবেশিক বিরোধী আন্দোলন থেকে শুরু করে কৃষক আন্দোলন, ভাষা আন্দোলন, যুক্তফ্রন্টের নির্বাচন, স্বায়ত্তশাসনের দাবি এবং স্বাধিকার ও স্বাধীনতার সংগ্রাম—প্রতিটি পর্যায়েই মওলানা ভাসানীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। ১৯৪৯ সালের ২৩ জুন প্রতিষ্ঠিত ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’-এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি। এরপর ১৯৫৭ সালের ২৫ জুলাই তিনি ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), যা ভাসানী ন্যাপ হিসেবেও পরিচিত, প্রতিষ্ঠা করেন।

বাণীতে রাষ্ট্রপতি বলেন, ১৯৫৭ সালের ঐতিহাসিক কাগমারী সম্মেলনে বাংলাদেশের স্বাধীনতার কথা প্রথম তুলে ধরেন মওলানা ভাসানী। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে দৃঢ় অবস্থান নেন এবং প্রবাসী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

স্বাধীনতার পরও জাতীয় স্বার্থ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার বিভিন্ন আন্দোলনে তিনি সক্রিয় ছিলেন বলে রাষ্ট্রপতি স্মরণ করেন। এর মধ্যে ১৯৭৬ সালে গঙ্গার পানির ন্যায্য হিস্যার দাবিতে তার নেতৃত্বে অনুষ্ঠিত ঐতিহাসিক ফারাক্কা লংমার্চকে তিনি দেশের অধিকার আদায়ের সংগ্রামে কূটনৈতিক ও রাজনৈতিক দূরদর্শিতার এক সাহসী দৃষ্টান্ত হিসেবে বর্ণনা করেন।

বাণীতে তিনি দৃঢ় বিশ্বাস প্রকাশ করেন যে, ন্যায় ও সাম্যের প্রতি অঙ্গীকার এবং অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থানের কারণে মওলানা ভাসানী বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

November 17, 2026
ভাসানীর জীবনাদর্শ দেশপ্রেম ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা জোগাবে: রাষ্ট্রপতি

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT