খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

জাল নোট চেনার কৌশল শেখাতে নোয়াখালীতে কর্মশালা

নোয়াখালীতে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার জাল নোটের প্রচলন নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় জাল নোট চেনার বিভিন্ন পদ্ধতি, আসল ও নকল নোট খুঁজে বের করার কৌশল এবং নোট নিরাপত্তা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা হয়।

মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অগ্রণী ব্যাংক পিএলসির আয়োজনে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসের সহযোগিতায় এখানে সভা হয়। ব্যাংকের ফেনী অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও অঞ্চলপ্রধান মো. শাহজালাল, আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. হারুন অর রশিদ ভূঁইয়া, বসুরহাট শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখাপ্রধান মো. জাকের হোসেন, বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসের উপপরিচালক (ক্যাশ) মো. আব্দুর রউফ ও সহকারী পরিচালক মো. মামুনসহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) টিটু চন্দ্র দাস উপস্থিত ছিলেন।

কর্মশালায় জাল নোটের জলছাপ, নিরাপত্তা সুতা, রঙের পরিবর্তনসহ বিভিন্ন বৈশিষ্ট্য পরীক্ষা করে আসল ও নকল নোট চিহ্নিত করার কৌশল নিয়ে আলোচনা হয়। বিশেষ করে জাল নোট ধরার পদ্ধতি নিয়ে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।

কর্মশালায় ব্যবসায়ী, অবসরপ্রাপ্ত চাকরিজীবী, বেসরকারি চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় তিন শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। জাল নোটের বিস্তার রোধে কর্মকর্তা, ব্যবসায়ী ও সাধারণ মানুষ সচেতন থাকতে হবে এবং লেনদেনক্ষেত্রে সতর্কতা নিতে হবে বলে জানানো হয়।

November 17, 2026
জাল নোট চেনার কৌশল শেখাতে নোয়াখালীতে কর্মশালা

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT