
গোপালগঞ্জে ধারাবাহিক অস্থিরতা ও নাশকতার ঘটনা ঘটছে এবং আগামী ১৯ নভেম্বরকে সামনে রেখে সেখানে বড় ধরনের নাশকতার পরিকল্পনা নেওয়া হচ্ছে—এমন অভিযোগ ও দাবি করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনে ডা. শফিকুর রহমান এই বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, নাশকতা ও বিশৃঙ্খলা সম্পর্কে আর বসে বসে দেখার সময় নেই। সরকারকে নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে বলে তিনি মন্তব্য করেছেন।
