খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

আ.লীগের রাজনীতি মানেই আগুন দেওয়া ও মানুষ পোড়ানো: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আওয়ামী লীগকে তীব্র সমালোচনা করেছেন। তিনি দলটিকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ বলে আখ্যায়িত করে বলেছেন, পতিত ফ্যাসিবাদী ও মাফিয়া শক্তিতে পরিণত হওয়া আওয়ামী লীগ এখন টুঙ্গিপাড়ায় সীমাবদ্ধ হয়ে পড়েছে এবং সেখানে গিয়ে তারা কেবল থানায় হামলা করতে পারে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা একজন সংসদ সদস্যের বাড়িতে হামলা চালিয়েছেন। এছাড়া বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দোকানপাটেও হামলা করেছেন বলে তিনি অভিযোগ করেন। তাঁর কথায়, আগুন দেওয়া ও মানুষ পোড়ানো দলটির রাজনৈতিক কর্মকাণ্ডের অংশ হয়ে দাঁড়িয়েছে।

সালাহউদ্দিন আহমদ আরও অভিযোগ করেন, অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটাতে সীমান্তের ওপার থেকে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও নেতারা বার্তা দিচ্ছেন। তাঁর নির্দেশে গ্রামে গ্রামে গিয়ে আগুন দেওয়ার চেষ্টা চলছে বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, আওয়ামী লীগ কখনো প্রকৃত অর্থে রাজনীতি করেনি এবং তাদের মধ্যে গণতান্ত্রিক সংস্কৃতি নেই। সন্ত্রাস, অগ্নিসংযোগ, হত্যা, গুম, জুলুম ও নির্যাতনের মাধ্যমে তারা রাজনীতি করেছে বলে তিনি অভিযোগ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডে তাদের চরিত্র আবারও প্রকাশ পেয়েছে। তাঁর কথায়, দলটি চায় সরকারও তাদের মতো রাজপথে আন্দোলনকারীদের গুলি করে হত্যা করুক। কিন্তু বর্তমান সরকার গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতিতে বিশ্বাসী।

তিনি আরও বলেন, রাজপথে আন্দোলনকারীদের গুলি করে হত্যা করার দৃশ্য জনগণ আর দেখতে চায় না।

November 18, 2026
আ.লীগের রাজনীতি মানেই আগুন দেওয়া ও মানুষ পোড়ানো: স্বরাষ্ট্রমন্ত্রী

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT