খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

এবার ক্ষমতাচ্যুত হাসিনার জাল স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন

বাতিল করা কূটনৈতিক পাসপোর্ট ও এনআইডি ফিরিয়ে নেওয়ার জন্য শেখ হাসিনার স্বাক্ষরসহ আবেদন করেছেন আইনজীবীরা। লন্ডন-based আইনজীবার সংস্থা মেট্রিক্স চেম্বারস গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দ্বিতীয় দফা ই-মেইল পাঠিয়ে বাংলাদেশ হাইকমিশনকে এই বিষয়ে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া জানতে চাইছে। এই ই-মেইলের সাথে শেখ হাসিনার স্বাক্ষরিত একটি ওকালতনামা সংযুক্ত করা হয়েছে, যা সংস্থাটিকে তার পক্ষে আইনগত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আনুষ্ঠানিক ক্ষমতা প্রদান করে।

সূত্রের খবর, এর আগে একই ধরনের প্রক্রিয়ার মাধ্যমে হাইকমিশনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল। সর্বশেষ পাঠানো চিঠিতে শেখ হাসিনার স্বাক্ষর ব্যবহার করে পাসপোর্ট ও এনআইডি নবায়ন বা নতুন করে ইস্যু করার আবেদন জানানো হয়েছিল। তবে হাইকমিশন কর্মকর্তাদের প্রাথমিক যাচাই-বাছাইয়ে স্বাক্ষরটির সত্যতা নিয়ে গুরুতর সন্দেহ দেখা দেয় এবং পরবর্তীতে এটি জাল বলে চিহ্নিত হয়।

এর আগে গত ৯ নভেম্বর প্রথমবারের মতো বাংলাদেশ হাইকমিশনারের দপ্তরে ই-মেইল পাঠিয়েছিল মেট্রিক্স চেম্বারস। ওই বার্তায় শেখ হাসিনার বাতিল হয়ে যাওয়া কূটনৈতিক পাসপোর্ট ও এনআইডি ফিরে পাওয়ার জন্য কী ধরনের আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে, তা জানতে চাওয়া হয়েছিল। তবে প্রথম দফার আবেদনের সাথে শেখ হাসিনার স্বাক্ষরিত কোনো অনুমতিপত্র ছিল না।

এবার দ্বিতীয় দফার ই-মেইলে সেই ঘাটতি পূরণ করা হয়েছে। এতে শেখ হাসিনার স্বাক্ষরযুক্ত ওকালতনামা সংযুক্ত করে তার পক্ষে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে সংস্থাটি।

মেট্রিক্স চেম্বারস দাবি করেছে, প্রথম ই-মেইলটি বাংলাদেশ হাইকমিশন গ্রহণ করেছে বলে সংবাদমাধ্যমের মাধ্যমে তারা জানতে পেরেছে। তবে আবেদন পাঠানোর পর গত ১০ দিনেও হাইকমিশনের পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি। এ কারণে প্রয়োজনীয় তথ্য ও নির্দেশনা জানতে বৃহস্পতিবার আবারও যোগাযোগ করেছে সংস্থাটি।

এখন শেখ হাসিনার বাতিল হওয়া পাসপোর্ট ও এনআইডি ফিরে পাওয়ার আবেদনের বিষয়ে বাংলাদেশ হাইকমিশন কী পদক্ষেপ নেয়, সেটিই দেখার বিষয়।

সূত্র: দ্য ট্রিবিউন

November 20, 2026
এবার ক্ষমতাচ্যুত হাসিনার জাল স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT