খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

দোলনায় দোলা শুধু আনন্দ নয়, শরীর ও মনের জন্যও উপকারী

শৈশবের প্রিয় স্মৃতির মধ্যে দোলনায় দোলা এক। খেলার মাঠ বা পার্কে দোলনা দেখলেই শিশুদের পাশাপাশি অনেক বড়রা বসে দুলতে দেখা যায়। তবে এই আনন্দ শৈশবের স্মৃতিতেই সীমাবদ্ধ নয়। অবসর সময়ে কিছুক্ষণ দোলনায় দুললে শরীর ও মনে উপকার পাওয়াই সম্ভব।

দোলনায় দোলার সময় শরীরকে নির্দিষ্ট ছন্দে সামনে-পেছনে চালাতে হয়। এই প্রক্রিয়ায় হাত, পা এবং পেটের পেশি সক্রিয় থাকে। ফলস্বরূপ অজান্তেই হালকা শারীরিক ব্যায়াম হয়। নিয়মিত দোলনায় দুললে শরীরের নড়াচড়া বাড়ে, যা অলস সময় কাটানোর পরিবর্তে কিছুটা শারীরিক সক্রিয়তা বজায় রাখতে সাহায্য করে।

শরীরের নমনীয়তা ও ভারসাম্য বাড়ানোর ক্ষেত্রেও দোলনার ভূমিকা থাকতে পারে। দোলনার গতির সাথে শরীরের সমন্বয় করতে হলে ভারসাম্য রক্ষার অনুশেষ হয়। একই সঙ্গে হাত-পা ও শরীরের বিভিন্ন অংশের মধ্যে সমন্বয় তৈরি হয়। নিয়মিত এমন নড়াচড়া গতিশীলতা বজায় রাখতে সহায়ক হতে পারে।

দৌড় বা লাফানোর মতো ব্যায়ামের তুলনায় দোলনায় হাঁটু ও অন্যান্য অস্থিসন্ধিতে তুলনামূলক কম চাপ পড়ে। শরীরের ওপর ঝাঁকুনি কম থাকার কারণে ভারী ব্যায়াম করতে অনীহা থাকলে এটি আরামদায়ক শারীরিক কার্যক্রম হতে পারে। তবে অস্থিসন্ধির সমস্যা থাকলে নিজের শারীরিক সক্ষমতা অনুযায়ী দোলনায় উঠতে হবে।

মন ভালো রাখার ক্ষেত্রেও দোলনা সাহায্য করতে পারে। ছন্দময় ওঠানামা অনেকের মনে প্রশান্তির অনুভূতি তৈরি করে। দীর্ঘ সময় কাজের পর কিছুক্ষণ দুললে একঘেয়েমি ও মানসিক ক্লান্তি কেটে যেতে পারে। শৈশবের আনন্দময় স্মৃতি মনে পড়ায় মন হালকা হওয়া এবং সাময়িক মানসিক চাপ কমার অনুভূতি তৈরি হতে পারে।

দোলনায় দোলার সময় শরীরের গতি, ভারসাম্য এবং চারপাশের পরিস্থিতির সাথে মানিয়ে চলতে হলে মস্তিষ্ক ও শরীরের মধ্যে সমন্বয় তৈরি হয়। এই প্রক্রিয়া শরীরের অবস্থান সম্পর্কে সচেতনতা এবং নড়াচড়ার সমন্বয় দক্ষতা চর্চায় সহায়ক হতে পারে।

দোলনায় দোলার সময় শরীরের বিভিন্ন পেশি কাজ করে, ফলে কিছুটা শক্তি বা ক্যালোরি খরচ হয়। তবে কতটা খরচ হবে, তা দোলার গতি, সময়, শরীরের ওজন এবং ব্যক্তির শারীরিক সক্ষমতার ওপর নির্ভর করে। তাই দোলনাকে পূর্ণাঙ্গ ব্যায়ামের বিকল্প হিসেবে গ্রহণ করা উচিত নয়। বরং হাঁটাচলা ও অন্যান্য নিয়মিত শরীরচর্চার পাশাপাশি এটি আনন্দদায়ক একটি বাড়তি কার্যক্রম হতে পারে।

দোলনায় ওঠার আগে সেটি নিরাপদ এবং নিজের ওজনের উপযোগী কিনা তা নিশ্চিত করা জরুরি। বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের ভারসাম্যজনিত সমস্যা থাকলে অতিরিক্ত সতর্কতা প্রয়োজন।

November 20, 2026
দোলনায় দোলা শুধু আনন্দ নয়, শরীর ও মনের জন্যও উপকারী

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT