খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

পাঁচবিবিতে তিন বছরের শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার ১

পাঁচবিবিতে তিন বছরের শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১

জয়পুরহাট জেলার পাঁচবিবিতে তিন বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শামসুদ্দিন মন্ডল নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পাঁচবিবি থানার মামলা সূত্রে জানা গেছে, অভিযুক্ত শামসুদ্দিন মন্ডল পাঁচবিবি পৌরসভার ৯ নং ওয়ার্ডের দানেচপুর গ্রামের বাসিন্দা এবং মৃত বাহার মন্ডলের ছেলে।

থানায় করা অভিযোগে বলা হয়েছে, শামসুদ্দিন মন্ডলের বাড়িতে ভাড়া থাকেন বাদিনীর ছেলে। বাদিনী এবং তার অন্য সন্তানেরাও ওই বাসায় বেড়াতে আসেন। গত ১৯ নভেম্বর বৃহস্পতিবার বাদিনী কাজে বাইরে গেলে বাসা ফাঁকা দেখে সুযোগ নিয়ে বাড়ির মালিক শামসুদ্দিন মন্ডল তিন বছরের ওই শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগে আরও বলা হয়েছে, শিশুটির বড় বোন ঘটনার সময় তা দেখে ফেলে চিৎকার করলে শামসুদ্দিন মন্ডল পালিয়ে যান।

এর আগেও শামসুদ্দিন মন্ডল নিজের আপন ভাতিজা বউকে কুপ্রস্তাব দিয়েছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। শিশুকন্যার মা বাদী হয়ে পাঁচবিবি থানায় ধর্ষণের চেষ্টার মামলা করেন। মামলা হওয়ার পর পুলিশ আসামি শামসুদ্দিন মন্ডলকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলাম জানান, ঘটনার বিষয়ে পাঁচবিবি থানায় একটি মামলা হয়েছে। মামলা হওয়ার পরপরই আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

November 20, 2026
পাঁচবিবিতে তিন বছরের শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার ১

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT