খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৪২ কোটি ডলার: বিজিএমইএ

১৮ দিনে পোশাক খাতে ৪২ কোটি ৮০ লাখ ডলার ক্ষতি: বিজিএমইএ

দেশজুড়ে চলমান অস্থিরতার প্রভাব তৈরি পোশাক শিল্পে পড়েছে। বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) একটি জরিপের মাধ্যমে জানিয়েছে, গত ১ থেকে ১৮ নভেম্বর এই ১৮ দিনে ৩১৭টি পোশাক কারখানার ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪২ কোটি ৮০ লাখ ডলার।

রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যাবেলা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জরিপের ফল প্রকাশ করে সংগঠনটি। বিজিএমইএ জানিয়েছে, জরিপে অংশ নেওয়া কারখানাগুলো এক দিন থেকে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এর ফলে নির্ধারিত সময়ে ক্রেতাদের কাছে পণ্য সরবরাহ করা সম্ভব হয়নি।

উৎপাদন ও সরবরাহে বিঘ্নের কারণে বিদেশি ক্রেতারা প্রায় ৬ কোটি পিস পোশাকের ক্রয়াদেশ অন্য দেশে স্থানান্তর করেছেন। এই ক্রয়াদেশের আর্থিক মূল্য প্রায় ২৫ কোটি ডলার। বিশ্ববাজারে প্রতিযোগিতার মধ্যে এই ক্রয়াদেশ হারানো পোশাক শিল্পের জন্য বড় চাপ তৈরি করেছে বলে সংগঠনটি জানিয়েছে।

বিজিএমইএ আরও জানিয়েছে, চলমান অস্থিরতায় ছয় শতাধিক পোশাক কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জরিপে শুধু ৩১৭টি কারখানা অংশ নিয়েছে। ফলাফল হিসেবে উঠে আসা ক্ষতির পরিমাণ প্রকৃত চিত্রের তুলনায় কম হতে পারে। সংগঠনটির আশঙ্কা, শিল্পাঞ্চলে অস্থিরতা অব্যাহত থাকলে সামনের দিনগুলোতে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।

উৎপাদন ও রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল আচরণ কামনা করেছে বিজিএমইএ।

November 23, 2026
১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৪২ কোটি ডলার: বিজিএমইএ

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT