খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

শেরপুরে ৩ হাজার ১০০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার

বগুড়ার শেরপুর উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে সরিষা চাষের আওতাও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে একটি অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কে এম মাহবুবার রহমান হারেজ, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব জানে আলম খোকা, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু এবং উপজেলা কৃষকদলের আহ্বায়ক আবু সাঈদ সরকার। অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জুলফিকার হায়দর, মাসুদ রানা, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রুবেল আমিনসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় কৃষকগণ উপস্থিত ছিলেন।

কৃষি বিভাগের জানানো মতে, এই প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট ৩ হাজার ১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক সুবিধা পাবেন। প্রতিটি কৃষক বিনামূল্যে ১ কিলোগ্রাম সরিষার বীজ, ১০ কিলোগ্রাম ডিএপি সার এবং ১০ কিলোগ্রাম এমওপি সার প্রাপ্ত করবেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা ব্যক্ত করেছেন, এই সহায়তা সরিষা চাষে কৃষকদের আগ্রহ বাড়াতে, উৎপাদন খরচ কমাতে এবং দেশের ভোজ্যতেল উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

November 23, 2026
শেরপুরে ৩ হাজার ১০০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT