
খুলনা জেলার নয়টি থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় পুলিশের নিয়মিত অভিযান ও যানবাহন তল্লাশি কার্যক্রমে ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে মোট ৭৩৮টি যানবাহন তল্লাশি করা হয়েছে।
খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিক শুভ্র বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এই বিষয়টি জানিয়েছেন। তিনি বলেছেন, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জেলার নয়টি থানা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তল্লাশি ও অভিযান চলমান থাকবে।
