খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি দিলেন থালাপতি বিজয়

তামিলনাড়ুতে বিবাহিত পুরুষ সরকারি কর্মীদের জন্য ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি চালু করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের সরকারের এই সিদ্ধান্তে যোগ্য কর্মীরা সন্তানের সম্ভাব্য জন্মতারিখের আগের ১৫ দিনের মধ্যে অথবা সন্তান জন্মের পর ছয় মাসের মধ্যে যেকোনো সময় এই ছুটি নিতে পারবেন। রাজ্যের সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

২৬ নভেম্বর (বৃহস্পতিবার) জারি করা ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, সন্তান জন্মের সময় মা ও নবজাতকের জন্য বাবার শারীরিক ও মানসিক সহযোগিতা গুরুত্বপূর্ণ। পিতৃত্বকালীন ছুটির মাধ্যমে পারিবারিক দায়িত্ব ভাগাভাগি এবং শিশুর যত্নে বাবার অংশগ্রহণ বাড়বে বলে আশা করছে সরকার। দীর্ঘদিন ধরে সরকারি কর্মীরা পিতৃত্বকালীন ছুটির দাবি জানিয়ে আসছিলেন; সেই আবেদনের ভিত্তিতেই এই সুবিধা চালু করা হয়েছে।

তামিলনাড়ুতে নারী সরকারি কর্মীরা আগে থেকেই ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি পেয়ে আসছেন। গত আগস্টে তৃতীয় সন্তানের ক্ষেত্রেও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটির ঘোষণা দেয় রাজ্য সরকার। রাজ্যে মাতৃত্বকালীন ছুটির মেয়াদ ধাপে ধাপে বাড়ানো হয়েছে—২০১১ সালে ৯০ দিন থেকে ছয় মাস, ২০১৬ সালে নয় মাস এবং ২০২১ সালের জুলাইয়ে ৩৬৫ দিন করা হয়।

তবে পিতৃত্বকালীন ছুটির ক্ষেত্রে তামিলনাড়ু ভারতের প্রথম রাজ্য নয়। ওডিশায় ২০১১ সাল থেকেই পুরুষ সরকারি কর্মীদের জন্য ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটির বিধান রয়েছে। পশ্চিমবঙ্গেও যোগ্য পুরুষ সরকারি কর্মীরা ৩০ দিনের পিতৃত্বকালীন ছুটি পান। সরকারের নতুন সিদ্ধান্তকে কর্মজীবী বাবাদের পারিবারিক দায়িত্ব পালনের সুযোগ বাড়ানোর উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: এনডিটিভি

November 27, 2026
পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি দিলেন থালাপতি বিজয়

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT