খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

এসিড মামলার তদন্তে পক্ষপাত ও অনিয়মের অভিযোগ, পুলিশের বিরুদ্ধে তদন্ত দাবি

বরগুনার পাথরঘাটায় পাঁচ বছর বয়সী শিশু জাইমার ওপর এসিড নিক্ষেপের মামলার তদন্তে পক্ষপাত ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। মামলার বাদী ও শিশুটির মা ফাতিমা জোমাদ্দার অর্পা শনিবার বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তদন্ত কর্মকর্তা মোহাম্মদ ওয়ালী উল্লাহর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরে আদালতের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন।

বাদী অভিযোগ করেছেন যে, বাবার রেখে যাওয়া সম্পত্তি নিয়ে চাচাদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গততে ঐ জমিতে ঘর নির্মাণ করার সময় তাঁর ওপর এসিড নিক্ষেপ করা হয়। ঘটনায় তিনি রক্ষা পেলেও পেছনে থাকা মেয়ে জাইমারের হাত, বুক ও পা এসিডে দগ্ধ হয়।

ফাতিমা জোমাদ্দার অর্পা দাবি করেছেন, তদন্ত কর্মকর্তা প্রয়োজনীয় ফরেনসিক পরীক্ষা না করেই চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছেন। ভুক্তভোগীর বক্তব্য সরাসরি গ্রহণ না করেই আদালতে উপস্থাপন করা হয়েছে। মামলার গুরুত্বপূর্ণ সাক্ষীদের বক্তব্য যথাযথভাবে নেওয়া হয়নি, বরং আসামি পক্ষ, তাঁদের আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠজনদের একপক্ষীয় বক্তব্যের ভিত্তিতে প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, বাড়ির মালিক সাক্ষী হাওয়া বেগমের বক্তব্যও বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।

বাদী আরও অভিযোগ করেছেন যে, কোনো সাক্ষ্য বা চিকিৎসা প্রতিবেদনের সমর্থন নাই থাকা সত্ত্বেও এসিডের পরিবর্তে আচিল পরিষ্কারের পাউডার হাতে পড়ার তথ্য প্রতিবেদনে যোগ করা হয়েছে। জমির দলিল ও খতিয়ান যাচাই না করেই মালিকানা নিয়ে সিদ্ধান্ত দেওয়া হয়েছে। আদালতের নির্দেশে মামলা রুজু করতে বিলম্ব হয়েছে এবং দুtoi আসামির একজনকে গ্রেপ্তারের পর থানা থেকে ছেড়ে দেওয়ার ঘটনাতেও পুলিশ কর্মকর্তাদের ভূমিকা প্রশ্নের বাইরে নয়।

ফাতিমা জোমাদ্দার অর্পা জানিয়েছেন, মামলা তুলে নেওয়ার পর তাঁকে ও মেয়েকে মারধর ও ভয়ভীতি দেওয়া হয়েছে, সাক্ষীদেরও হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়ে পৃথক দুটি সাধারণ ডায়ারি আছে, কিন্তু তদন্ত কর্মকর্তা চূড়ান্ত প্রতিবেদনে এগুলো উপেক্ষা করেছেন।

তিনি দাবি করেছেন, পুলিশ তদন্তের নিরপেক্ষতা নিয়ে তাঁদের মনোভাবে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে। তাই পুলিশের অন্য কোনো ইউনিটের বদলে আদালতের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা উদ্ঘাটন, তদন্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের ভূমিকা যাচাই, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং শিশুসহ পরিবারের সদস্য ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বাদী ফাতিমা জোমাদ্দার অর্পা বলেন, “আমি কারও প্রতিশোধ চাই না, শুধু আমার শিশুকন্যার ন্যায়বিচার চাই। একটি শিশুর শরীরে এসিডের আঘাতের বিচার যদি তদন্তের অনিয়মের কারণে ধামাচাপা পড়ে, তাহলে একজন অসহায় মা কোথায় বিচার চাইবেন?”

November 28, 2026
এসিড মামলার তদন্তে পক্ষপাত ও অনিয়মের অভিযোগ, পুলিশের বিরুদ্ধে তদন্ত দাবি

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT