খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

বটিয়াঘাটার পুষ্পিতা মন্ডল কবিতা আবৃত্তিতে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন

বটিয়াঘাটা প্রতিনিধিঃ
বাংলাদেশ স্কাউটস স্পেশাল ইভেন্টস বিভাগের আয়োজনে গত ১৪মে বুধবার জাতীয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৪ এর কবিতা আবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠান জাতীয় সদর দপ্তরের শামস্ হলে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পুলিশ হাইওয়ে পুলিশের সহকারি ডিআইজি ও বাংলাদেশ স্কাউটস স্পেশাল ইভেন্টস এ্যাডাক কমিটির প্রোগ্রাম কর্মকর্তা ফরিদা ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ও বাংলাদেশ স্কাউটস স্পেশাল ইভেন্টস এ্যাডাক কমিটির (সংগঠন, গবেষণা ও মূল্যায়ন) সদস্য ড.খ,ম কবিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস স্পেশাল ইভেন্টস এ্যাডাক কমিটির সদস্য মেহনাজ খাতুন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, অভিভাবক বৃন্দ ও বাংলাদেশ স্কাউটসের গন। উক্ত প্রতিযোগিতায় বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার বটিয়াঘাটা হেডঃ পাইঃ মাঃ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী পুষ্পিতা মন্ডল। ইতিপূর্বে পুষ্পিতা মন্ডল উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হয়ে জাতীয় পর্যায়ে বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। তার সাফল্যের পিছনে পিতা- মাতা, বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, স্কাউটস শিক্ষক ও উপজেলা প্রশাসনের অসামান্য অবদান রয়েছে বলে পুষ্পিতা মন্ডল জানায়। সে বাটিয়াঘাটা থানা মডেল সঃ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মায়া মন্ডলের কন্যা। অন্যদিকে তার এই সাফল্য শুধু বটিয়াঘাটা উপজেলা নয় সারা বাংলাদেশের সাফল্য বলে জানিয়েছে বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি। তিনি পুষ্পিতা মন্ডলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।

May 15, 2025
বটিয়াঘাটার পুষ্পিতা মন্ডল কবিতা আবৃত্তিতে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT