খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

সাতক্ষীরা সীমাতে ৪টি স্বর্ণের বার সহ আটক ১

স্টাফ রিপোর্টার,
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর বিশেষ অভিযানে ভারতে পাচারকালে ০৪ টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বিজিবি।
আজ বৃহস্পতিবার ভোরে ভোমরার তেঁতুলতলা নামক স্থান থেকে ওই সোনা পাচারকারীকে আটক করা হয়।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক বিএ-৬৩৮০ লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক জানান,ভোমরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল ০১ জন আসামীসহ ৪৫৮ গ্রাম ৬০০ মিলিগ্রাম ওজনের ০৪ টি স্বর্ণের বার আটক করে।
সীমান্তের পিলার ২/৫-এস হতে আনুমানিক ০৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে তেতুলতলা নামক এলাকা দিয়ে স্বর্ণ ভারতে পাচার হচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকার দিকে ইজিবাইকযোগে গমনকালে তেতুলতলা নামক স্থান হতে সন্দেহভাজন বাংলাদেশী নাগরিক মোঃ রুহুল আমিন (৬৮) কে আটক করে। সে আলিপুর গ্রামের মৃত হানিফ মুন্সির ছেলে।
তাকে তল্লাশী করে ০১টি মোবাইল এবং তার কোমর হতে কাপড়ে মোড়ানো অবস্থায় ০৪ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৪৫৮ গ্রাম ৬০০ মিলিগ্রাম । যার বাজার মূল্য ৬৬,৮০,৮৮৫/- (ছেষট্টি লক্ষ আশি হাজার আটশত পঁচাশি) টাকা।

এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করে উদ্ধার কৃত স্বর্ণের বার সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা দেয়া হয়েছে।

May 29, 2025
সাতক্ষীরা সীমাতে ৪টি স্বর্ণের বার সহ আটক ১

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT