খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

গ্রেটার ইসরায়েল’ পরিকল্পনার বিরুদ্ধে বাংলাদেশসহ ৩১ দেশের নিন্দা

স্টাফ রিপোর্টার সুমাইয়া খাতুন : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক ‘গ্রেটার ইসরায়েল’ মন্তব্যকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি বলে অভিহিত করেছে ৩১টি আরব ও ইসলামি দেশ। খবর শাফাক নিউজের।শুক্রবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে জর্ডান, মিসর, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক, ইয়েমেন, লিবিয়া, সিরিয়াসহ দেশগুলো এবং আরব লীগ, ওআইসি ও জিসিসির মহাসচিবরা একত্রে বলেন, তারা জাতিসংঘ সনদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং বলপ্রয়োগ বা দমননীতি কোনোভাবেই মেনে নেবে না।বিবৃতিতে ইসরায়েলের অতি-ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচের ওয়েস্ট ব্যাংকের বিতর্কিত ‘ই-ওয়ান সেটেলমেন্ট প্রকল্প’ অনুমোদন ও ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতাকেও সরাসরি নিন্দা জানানো হয়েছে। এসবকে ফিলিস্তিনিদের স্বাধীনতার অধিকারে সরাসরি আঘাত বলে অভিহিত করেন তারা।জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৩৩৪ নম্বর প্রস্তাব ও আন্তর্জাতিক বিচার আদালতের মতামতের কথা উল্লেখ করে দেশগুলো জানায়, দখলকৃত ভূমির জনসংখ্যাগত বা আইনি অবস্থান পরিবর্তনের যেকোনো প্রচেষ্টা অবৈধ। তারা সতর্ক করে দিয়েছে, বসতি স্থাপন, ভূমি দখল, জোরপূর্বক উচ্ছেদ, শরণার্থী শিবির ধ্বংস ও ধর্মীয় স্থানে হামলার পরিণতি ভয়াবহ হবে।গাজা প্রসঙ্গে বিবৃতিতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা, জাতিগত নির্মূল ও ক্ষুধাকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ আনা হয়। দেশগুলো অবিলম্বে যুদ্ধবিরতি, অবাধ মানবিক সহায়তা ও অবরোধ প্রত্যাহারের আহ্বান জানায়।আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানানো হয়, যাতে ফিলিস্তিনিদের নিরাপত্তা ও স্বাধীন রাষ্ট্রের অধিকার নিশ্চিত হয়।

August 16, 2025
গ্রেটার ইসরায়েল’ পরিকল্পনার বিরুদ্ধে বাংলাদেশসহ ৩১ দেশের নিন্দা

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT