নিজস্ব প্রতিনিধি : নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ২৮ আগস্ট বৃহস্পতিবার ২০২৫ এর রাত ৯ টা ১৫ মিনিটে এক ভয়া-বহ দু-র্ঘটনা ঘটেছে, যা এলাকায় ব্যাপক আ-তঙ্ক সৃষ্টি করেছে। রোগী ওঠানোর আগমুহূর্তে এম্বুলেন্সের ভিতরে হ ঠা ৎ করেই আ গু ন লেগে যায়। এম্বুলেন্সের চালক গাড়ি স্টার্ট দেয়ার সাথে সাথে আ গু নের সূত্রপাত ঘটে, যা মুহূর্তের মধ্যে পুরো গাড়িটিকে গ্রাস করে।স্থানীয়দের মতে, গাড়ির ইঞ্জিনে তীব্র শব্দ শোনা যায় এবং তারপরই আ গু নের লেলিহান শিখা দেখা যায়। হাসপাতালের স্টাফরা তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছালেও আ গু ন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। সেসময় এম্বুলেন্সে কোনো রোগী ছিল না, তবে এটি যে কোনো মুহূর্তে ভ য়া ব হ বিপদের কারণ হয়ে উঠতে পারতো, তা স্পষ্ট।নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আ গু ন নিয়ন্ত্রণে আনে। একমাত্র সৌভাগ্যবশত, এই ঘটনায় কোনো মানবিক ক্ষতি হয়নি, তবে এম্বুলেন্সটি সম্পূর্ণভাবে পু ড়ে যায়।নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মোহা: জয়নুল ইসলাম জানিয়েছেন, পুলিশ প্রশাসন ঘটনাটির গভীর তদন্ত শুরু করেছে। এম্বুলেন্সে আ গু ন লাগার কারণ সম্পর্কে পরিষ্কার কোনো তথ্য এখনও পাওয়া যায়নি, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ঘটনার দায়-দায়িত্ব নির্ধারণের জন্য কার্যক্রম শুরু করেছে।এমন এক ম র্মা ন্তি ক ঘটনা নিয়ে স্থানীয় বাসিন্দারা শ ঙ্কি ত এবং হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে ভবিষ্যতে এই ধরনের বি প জ্জ ন ক পরিস্থিতি এড়াতে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি উঠেছে।